কুড়িগ্রামে ৫৭ ধারায় গ্রেফতার সাংবাদিকের জামিন

কুড়িগ্রাম প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৮আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৫

কুড়িগ্রামে ৫৭ ধারায় গ্রেফতার সাংবাদিকের জামিন ৫৭ ধারার মামলায় প্রায় দেড় মাস কারাভোগের পর ‘দৈনিক সংবাদ’র কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রতিনিধি আনিছুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (২০ ডিসেম্বর) বিকালে কুড়িগ্রাম জেলা কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। জেলা কারাগারের জেলার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আনিছুরের স্ত্রী মিনু রহমান জানান, গত ১৪ ডিসেম্বর হাইকোর্ট সাংবাদিক আনিছের জামিনের নির্দেশ দেন।

কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার লৎফর রহমান জানান, বুধবার আনিছুরের জামিনের আদেশ সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর বিকালে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

রৌমারীর যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামের সুমন মিয়া (২৪) নামের এক তরুণ তার ফেসবুকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে একটি পোস্ট দেয়। বিষয়টি আনিছুরের নজরে আসলে তিনি মোবাইলে পোস্টটির স্ক্রিন শট নিয়ে তা শাহ কামাল নামে স্থানীয় এক যুবলীগ নেতাকে দেখান। শাহ কামাল ওই ঘটনায় সুমন মিয়াকে অভিযুক্ত করে ৮ সেপ্টেম্বর রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর সুমন মিয়াকে আটক না করে মামলার ২ নম্বর আসামি আনিছুরকে আটক করে পুলিশ।

আনিছুরের পরিবারের দাবি, যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর সঙ্গে আনিছুরের বিরোধ ছিল। সে কারণেই স্থানীয় নেতারা পুলিশকে দিয়ে তাকে মিথ্যা মামলায় আটক করে।

আনিছুরের স্ত্রী মিনু রহমান জানান, পুলিশের প্রস্তাবে মামলার বাদী হতে রাজি না হওয়ায় তার স্বামীকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় জড়িয়ে জেল খাটানো হয়েছে। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি