বেনাপোল থেকে ৭৬০ কার্টুন ইজিলাইট ও ইজি গোল্ড নামে বিদেশি সিগারেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোরে স্থানীয়বন্দর থানার ভবারবেড় গ্রামের মাঠ থেকে এগুলো উদ্ধার করা হয়। যার সিজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। ৪৯ বিজিবির আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হারাধন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোপন সূত্রে জানতে পারি চোরাচালানিরা বিপুল পরিমাণ বিদেশি সিগারেটের একটি চালান নিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে। সিগারেটের চালানটি নিয়ে তারা ভবারবেড় গ্রামের মধ্যে দিয়ে যশোরের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে সিদ্দিকুর রহমান ও নজরুল ইসলাম নামে বিজিবির দুই সদস্য ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এ সময় চোরাচালানিরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এর মধ্য থেকে ৭৬০ কার্টুন ইজিলাইট ও ইজিগোল্ড সিগারেট পাওয়া যায়।
৪৯ বিজিবির আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হারাধন জানান, ‘নিয়োমানুযায়ী সিগারেটগুলো বাজেয়াপ্ত করার জন্য ব্যাটালিয়নে জমা দেওয়া হবে।’
আরও পড়ুন: দর্শনীয় পর্যটন কেন্দ্র হতে পারে মজিদপুর জমিদার বাড়ি








