জাবি সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেলো আওয়ামী সমর্থিতরা

জাবি প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৭, ০৭:১৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ০৭:১৬

সাময়িক ফল ঘোষণা করছেন অধ্যাপক শেখ মো. মনজুরুল হক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে আওয়ামী লীগপন্থী একাংশের প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

নির্বাচনে ২৫টি আসনের মধ্যে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল জোট’ ১৮টি আসন লাভ করেছে। একটি মাত্র আসন পেয়েছে আওয়ামীপন্থীদের অপর প্যানেল ‘বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল গ্রাজুয়েট মঞ্চ’। বিএনপিপন্থী গ্র্যাজুয়েটদের ‘জাতীয়তাবাদী প্যানেল’ পেয়েছে ৬টি আসন।। নির্বাচনে অংশ নেওয়া ৪৪ জন স্বতন্ত্র প্রার্থীর কেউই কোনও আসন পাননি। 

ভোট গণনা শেষে উপাচার্যের অনুমোদনক্রমে রবিবার (৩১ ডিসেম্বর)ভোর পাঁচটায় রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক এই সাময়িক ফল ঘোষণা করেন।

তিনি বলেন, ‘সাময়িক ফল ঘোষণার তিন কার্যদিবসের মধ্যে কোনও প্রার্থী লিখিত অভিযোগ না করলে, এই ফলই চূড়ান্ত ফল বলে গণ্য হবে।’

এর আগে  শনিবার (৩০ ডিসেম্বর) সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুটি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। ৪৩৭৩ জনের মধ্যে ৩৬৩৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া প্রথম ২৫ জন বিশ্ববিদ্যালয় পরিচালনার সর্বোচ্চ পর্ষদ সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের প্রতিনিধিত্ব করবেন। 

‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল জোট’ প্যানেলের কেএইচ মাহিদ উদ্দিন ২১৪৪, মো. কায়কোবাদ হোসাইন ১৮৭৩, শরিফ এনামুল কবীর ১৬৮৫, ড. মোহাম্মদ আলমগীর কবীর ১৪৫৭, মো. সোহেল পারভেজ ১৪৩৪, আশীষ কুমার মজুমদার ১৪৩২, শামীমা সুলতানা ১৪১১, কৃষ্ণা গায়েন ১৪০২, পৃথ্বিলা নাজনীন নীলিমা ১৩৯৬, মহব্বত হোসেন খান ১২৩৮, শেখ মনোয়ার হোসেন ১১৯৪, মো. মোতাহার হোসেন ১১৩১, আবুল কালাম আজাদ ১১১৫, মোহাম্মদ মেহেদী জামিল ১০৮২, মো. এবায়দুল্লাহ তালুকদার ১০৭৭, ইন্দুপ্রভা দাস ৯৯৪, মো. মাসুদুর রহমান ৯৮০ এবং মো. আনোয়ার হোসেন মৃধা ৯৭৫ ভোট পেয়েছেন।

আওয়ামীপন্থীদের অপর প্যানেল ‘বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল গ্রাজুয়েট মঞ্চ’ এর একমাত্র আসন প্রাপ্ত মো. আব্দুল মান্নান চৌধুরী পেয়েছেন ১০২৭ ভোট।

এদিকে, বিএনপিপন্থী ‘জাতীয়তাবাদী প্যানেল’ এর ড. মোহাম্মদ কামরুল আহসান ১৩৪২, শিহাব উদ্দিন খান ১৩০৭, শামীমা সুলতানা ১২০৭, মো. শামসুল আলম ১১৮৪, সাবিনা ইয়াসমিন ১০৩০ ও ড. মো. নজরুল ইসলাম ১০১০ ভোট পেয়েছেন।

ফল প্রকাশের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল জোট’ প্যানেলের পক্ষে অধ্যাপক শরিফ এনামুল কবীর বলেন, ‘নির্বাচনের আগে আমরা যেসব সংকল্প করেছিলাম, সেগুলো বাস্তবায়ন করবো। প্রথমে আমরা ক্যাম্পাসে বাণিজ্যিক পরিবেশ দূরীকরণে কাজ করবো। জাকসু নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা আমাদের অন্যতম প্রতিশ্রুতি। এছাড়া, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে আমরা তৎপর থাকবো।’

জাতীয়তাবাদী প্যানেলের পক্ষে অধ্যাপক শামসুল আলম সেলিম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্বার্থে দল-মত নির্বিশেষে আমরা একত্রে কাজ করবো। জাকসু নির্বাচনসহ সব প্রতিশ্রুতি রক্ষায় আমরা বদ্ধপরিকর। 

   

 

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিলো আলজেরিয়া
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিলো আলজেরিয়া
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের