নতুন বই হাতে শিক্ষাজীবন শুরু করলো যমজ পাঁচ ভাই বোন

গোপালগঞ্জ প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৮, ১৫:৪৫আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৫:৪৫

বাবা-মা ও শিক্ষকদের সঙ্গে যমজ পাঁচ ভাই বোন

গোপালগঞ্জে নতুন বছরে একই ধরণের পোশাক পড়ে বাবা মায়ের হাত ধরে শিক্ষা জীবন শুরু করলো যমজ পাঁচ ভাই-বোন। নতুন বই হাতে পাঁচ ভাই-বোন বেশ আনন্দিত ছিল। সোমবার দুপুরে বাবা-মায়ের হাত ধরে তারা গোপালগঞ্জ সদর উপজেলার ৮১ নং করপাড়া মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীতে ভর্তি হয়।

পাঁচ যমজ শিশুর স্কুলে আসার খবরে তাদের দেখার জন্য অনেকে ভীড় করেন। শিক্ষক-শিক্ষার্থীরাও তাদের বরণ করে নেন। পরে তাদের হাতে বই তুলে দিয়ে স্কুলের বই উৎসব শুরু করা হয়।

পাঁচ যমজ ভাই বোনের নাম হলো, রুবাইয়া খান হীরা, রুশরা খান মনি, রামিসা খান মুক্তা, রাইসা খান মালা ও মাহির গফ্ফার মানিক। এ সময় স্কুলের প্রধান শিক্ষক আশীষ কুমার রায়, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম খান টিটো, তাদের বাবা করপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার ও ক্ষুদ্র ব্যবসায়ী গফ্ফার খান ও মা গৃহিণী সোমাইয়া খানমসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

তারা ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দিতে চায় বলে জানায়। মা সোমাইয়া খানম সবার কাছে দোয়া চেয়েছেন যাতে তার সন্তানরা ভালো মানুষ হতে পারে এবং তাদের মনবাসনা পূরণ হয়।

বাবা গফ্ফার খান বলেন, পাঁচ সন্তানকে এক সাথে স্কুলে ভর্তি করতে পেরে তিনি অনেক আনন্দিত। তার সন্তানরা পড়াশোনা শেষ করে যাতে দেশ সেবায় নিজেদের আত্ম নিয়োগ করতে পারে, তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

স্কুলের প্রধান শিক্ষক আশীষ কুমার রায় বলেন, পাঁচ যমজ শিশু তার স্কুলে আজ ভর্তি হয়েছে। এজন্য তিনি অনেক আনন্দিত। তাদের লেখাপড়ার প্রতি তিনি বিশেষ নজর রাখবেন বলে জানান।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম খান টিটো বলেন, ‘ওই পাঁচ শিশু যাতে সঠিকভাবে লেখা পড়া করতে পারে তার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি।

প্রসঙ্গত, ২০১২ সালের ২১ জুলাই ওই পাঁচ শিশু জন্মগ্রহণ করে।

 

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি