বুধবার সারাদিন বাসায় কাটিয়েছেন আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৮, ২০:২৬আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ২০:৪৭





সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বুধবার (২৪ জানুয়ারি) সারাদিন বাসায় ছিলেন। মেয়রের ছোট ভাই আলী রেজা রিপন জানান, আইভী সারাদিন বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছেন। তার মধ্যে বেশিরভাগ সময় বেড রেস্টে ছিলেন। তবে তিনি আগের থেকে অনেক সুস্থ আছেন। পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক কথা-বার্তা বলেছেন। তার সঙ্গে নিকট আত্মীয়-স্বজনরাও দেখা করেছেন।
এদিকে মেয়র সেলিনা হায়াৎ আইভীর রোগমুক্তিতে শুকরিয়া, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নগরীর পশ্চিম দেওভোগ এলাকায় বঙ্গসাথী ক্লাবের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়ার আগে বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জল উপস্থিত সবার উদ্দেশে বলেন, ‘মেয়র আইভীর ওপর হামলার সময় জীবনবাজি রেখে যারা মেয়রকে রক্ষা করেছেন, যারা আহত হয়েছেন; তাদের কাছে আমাদের পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করছে। সে দিন মেয়রের পাশে থেকে আলী আহাম্মদ চুনকার পরিবারের প্রতি সাধারণ মানুষ ও নেতাকর্মীরা যে ভালসাবা দেখিয়েছেন, আমরা তাদের এ ভালোবাসা কোনও দিন ভুলবো না। ’

আরও পড়তে পারেন: আইভীর অভিযোগ দুই দিনেও মামলা হিসেবে রেকর্ড হয়নি

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী