মেয়র আইভীর কদমরসুল দরগা জিয়ারত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৮, ২০:০৪আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ২০:১০

মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বন্দরের কদমরসুল দরগা জিয়ারত করেছেন।  বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে নগরীর দেওভোগ এলাকার বাড়ি থেকে বের হয়ে তিনি শীতলক্ষ্যা নদী পার হয়ে  কদমরসুল দরগাতে যান। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা শেষে মঙ্গলবার  তিনি বাড়ি ফেরেন।  

জিয়ারত শেষে আইভী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘কদমরসুল দরগায় এসেছি দোয়া নিতে। এখানে আমি অন্য কোনও বিষয়ে কথা বলবো না। এসময় তার সঙ্গে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক এ কে এম আবু সুফিয়ান, জেলা আওয়ামী লীগ নেত্রী রানু খন্দকারসহ জেলা-মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন।’

মেয়র আভীর ছোট ভাই আহম্মদ আলী রেজা রিপন জানান, ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেয়র আইভী সারাদিন বাসায় বেড রেস্টে ছিলেন। বিকালে কদমরসুল দরগা জিয়ারতে যান। সেখানে দিনি প্রায় এক ঘণ্টা সময় কাটান। পরে আবার বাড়ি ফিরে আসেন।


আরও পড়তে পারেন: নারায়ণগঞ্জে হকার বসানো নিয়ে সংঘর্ষ: পুলিশের মামলা

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি