কোনও অপরাধী আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০৪

কুষ্টিয়ায় তথ্যমন্ত্রী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতের অভিযোগে এখন জেল হাজতে। তিনি একজন চিহ্নিত অপরাধী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনও অপরাধী অংশ নিতে পারবে না। তবে বিএনপির জন্য নির্বাচনের দরজা সব সময় খোলা।’

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভেড়ামারা কলেজ মাঠে অনুষ্ঠিত চলন্তিকা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, ‘অপরাধী, কুচক্রী, খারাপ মানুষের জন্য গণতন্ত্র নয়। গণতন্ত্র ভালো মানুষদের জন্য। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত। কোনও অপরাধীর মুক্তির দিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না।’

তথ্যমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল মারুফ, ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ শামিমুল ইসলাম ছানা, জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামসুল বারী, ভেড়ামারা উপজেলা জাসদ সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, জেলা পরিষদের সদস্য ও ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, আনোয়ারুল কবির টুটুল প্রমুখ।

/এফএস/ চেক-এমওএফ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি