বাগেরহাটে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
২৮ মার্চ ২০১৮, ১৬:২৯আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৬:২৯

বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কওসার মোড়ল (৫৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে তার মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। নিহত কওসার মোড়ল ফকিরহাট উপজেলার কামটা গ্রামের কাছেম মোড়লের ছেলে।

নিহতের ছেলে মো.শরীফুল মোড়ল বলেন, ‘আমার বাবা কওসার মোড়লের সঙ্গে কারও কোনও বিরোধ ছিল না। বৃহস্পতিবার সকালে আমার চাচাতো ভাই মাসুদ মোড়ল তুচ্ছ ঘটনায় আমার বাবাকে লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করেছে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসেন। মঙ্গলবার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ শেখ জানান, নিহত কওসার মোড়ল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সম্প্রতি কওসার মোড়লের সঙ্গে তার বড় ভাই মহসিন মোড়লের ছেলে মাসুমের মারামারি হয়। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলেই জানা যাবে।

আরও পড়ুন: বিয়ের তিন দিনের মাথায় নববধূকে হত্যা, স্বামীসহ গ্রেফতার চার 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি