দিনাজপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে নারীসহ আটক ২

দিনাজপুর প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৮, ০১:০২আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ০৭:০৬

আটক বিবেক

বন্ধুত্বের সুযোগ নিয়ে এক কলেজ ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আরেক নারীসহ এক ছেলে বন্ধুকে আটক করেছে পুলিশ। এলাকাবাসীর সহযোগিতায় এ দুজনকে আটক করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত অপর দুজন পালিয়েছে। ঘটনার শিকার কলেজ ছাত্রী বাদী হয়ে কোতয়ালি থানায় একটি মামলা করেছে।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আটককৃতদের গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার শিকার ছাত্রীর বান্ধবীর নাম সুবর্ণা আক্তার। সে দিনাজপুর শহরের পুলহাট এলাকার নিজ বাড়িতে ওই ছাত্রীকে মঙ্গলবার দুপুরে দাওয়াত দিয়ে ডেকে নেয়। ছাত্রীটি তার বাড়িতে যাওয়ার পর সুবর্ণা আক্তার ও তার ছেলে বন্ধু বিবেক তাকে একই এলাকার রুবেলের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে ধারালো অস্ত্রের মুখে বিবেক ও তার অপর দুই সহযোগী ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই কলেজ ছাত্রী চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার এবং বিবেককে আটকের পর পুলিশে সোপর্দ করে।      

এর আগে অভিযুক্তরা ওই কলেজ ছাত্রীর দুটি মোবাইল সেট ও গলার একটি চেইন কেড়ে নেয়। যার একটি মোবাইলে বিকাশ অ্যাকাউন্টে ১৫ হাজার টাকাও ছিল।

ঘটনাটি জানানো হলে রাতে ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এরপর অভিযুক্ত দুইজনকে আটক করে। বুধবার সকালে ছাত্রী নিজে বাদী হয়ে আটক দুইজনসহ চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করে। 

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারী বর্ষণে মীরসরাইয়ে নিম্নাঞ্চল প্লাবিত
ভারী বর্ষণে মীরসরাইয়ে নিম্নাঞ্চল প্লাবিত
বিদেশি বিনিয়োগে উগান্ডা-ঘানার চেয়েও পিছিয়ে বাংলাদেশ
বিদেশি বিনিয়োগে উগান্ডা-ঘানার চেয়েও পিছিয়ে বাংলাদেশ
দিনে খরচ করতেন ২০০ টাকা, অসুস্থ শিশুদের জন্য ৭ কোটি রেখে গেলেন নিঃসন্তান দম্পতি
দিনে খরচ করতেন ২০০ টাকা, অসুস্থ শিশুদের জন্য ৭ কোটি রেখে গেলেন নিঃসন্তান দম্পতি
অতিথি আপ্যায়নে জমে উঠুক ‘থ্রি মিল্ক কেক’
অতিথি আপ্যায়নে জমে উঠুক ‘থ্রি মিল্ক কেক’
সর্বাধিক পঠিত
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
পে স্কেল: মূল বেতন এক ধাপে
পে স্কেল: মূল বেতন এক ধাপে