ঝিনাইদহে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেফতার ২

ঝিনাইদহ প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৮, ০২:০২আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ০৭:১৬

গ্রেফতারের প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো সোহাগ হোসেন (১৭) ও মিনার হোসেন (১৬)।

কালীগঞ্জ থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা অমিত কুমার দাস জানান, মঙ্গলবার বিকালে কালীগঞ্জ উপজেলার বারবাজার-বেলাট দৌলতপুর রাস্তা সংলগ্ন পার্শ্ববর্তী একটি নার্সারির মধ্যে এ ধর্ষণের ঘটনা ঘটে। সে সময় বারবাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিল ভুক্তভোগী ওই  ছাত্রী। পথিমধ্যে বারবাজার-বেলাট দৌলতপুর রাস্তার পাশে এটম হোসেনের নার্সারির মধ্যে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে বারবাজার গ্রামের ইসরাইল হোসেনের ছেলে সোহাগ হোসেন (১৭)। এ সময় যশোর জেলার চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের আব্দুর রহমানের ছেলে মিনার হোসেন (১৬) পাহারা দেয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় দুজনের নামে মামলা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বলেন, ‘ধর্ষণের ঘটনায় দুইজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। পুলিশ মঙ্গলবার বিকালেই দুই আসামিকে গ্রেফতার করেছে। বুধবার সকালে তাদের জেল-হাজতে পাঠানো হয়েছে। 

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চলতি বছরে ছয় মাসে দেশে কারা হেফাজতে মৃত্যু হয়েছে ৬১ জনের: আসক
চলতি বছরে ছয় মাসে দেশে কারা হেফাজতে মৃত্যু হয়েছে ৬১ জনের: আসক
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেছে 
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেছে 
প্রতিমন্ত্রীর এক চিঠিতে ১৭ দিনের মাথায় সদরঘাট থানার ওসি প্রত্যাহার
প্রতিমন্ত্রীর এক চিঠিতে ১৭ দিনের মাথায় সদরঘাট থানার ওসি প্রত্যাহার
চ্যাটবটের তথ্যফাঁস নিয়ে চীন-মার্কিন এআই যুদ্ধ
চ্যাটবটের তথ্যফাঁস নিয়ে চীন-মার্কিন এআই যুদ্ধ
সর্বাধিক পঠিত
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান