ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ অধ্যক্ষের মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ এপ্রিল ২০১৮, ১৭:০৫আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৭:৫৩

সিসিটিভি ফুটেজে অধ্যক্ষকে মারধর করতেও দেখা গেছে ছাত্রলীগ নেতা রনিকে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খান। বুধবার (৪ এপ্রিল) রাত ১২টার দিকে চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগে চকবাজার থানায় তিনি এই মামলা দায়ের করেন। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা এই তথ্য জানান।

আসামিরা হলো—নুরুল আজিম রনি, মজিবুর রহমান রাসেল, তানভীর মেহেদি মাসুদ, নেওয়াজ শরীফ অমি, আরিফুর রহমান মাসুদ, কিরণ ও নুরুল হুদা মিঠু।

মামলার এজাহারে বলা হয়েছে, ৩১ মার্চ দুপুর পৌনে ১২টার দিকে নুরুল আজিম রনির নেতৃত্বে ২৫-৩০ জন আসামি কাটা বন্দুক, পিস্তলসহ ভারী অস্ত্র নিয়ে চট্টগ্রাম বিজ্ঞান কলেজে আসে। এ সময় কলেজের কক্ষ পরিদর্শনে গেলে আসামিরা অধ্যক্ষকে দেখে চিৎকার শুরু করে। অধ্যক্ষ তাদের কাছে কলেজ ক্যাম্পাসে অনুপ্রবেশের কারণ জানতে চাইলে নুরুল আজিম রনির নির্দেশে তানভীর মেহেদি ও নেওয়াজ শরীফ তার ঘাড়ে পিস্তল ঠেকিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।  টাকা না দিলে তাকে হত্যারও হুমকি দেয়।

আরও পড়ুন: চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষকে ছাত্রলীগ নেতার কিল-ঘুষি (ভিডিও)

এজাহারে আরও বলা হয়েছে, অধ্যক্ষ চাঁদা দিতে অস্বীকার করলে আসামি আরিফুর রহমান ও কিরণ তাকে কিল-ঘুষি মারে। পাঁচ দিনের মধ্যে চাঁদার ২০ লাখ টাকা না দিলে অধ্যক্ষকে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দেয় আসামি নুরুল আজিম রনি।

এ বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল হুদা বলেন, ‘এজাহারে সাতজনের নাম উল্লেখ করে আরও ২৫-৩০জনকে আসামি করা হয়েছে।’

/এনআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী