নাটোরে কলেজশিক্ষক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৮, ১০:২৮আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৪:৫৪

নাটোর নাটোরের বড়াইগ্রামে এক কলেজশিক্ষক হত্যা মামলার রায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে আরও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে নাটোর জেলা ও দায়রা জজ  মো. রেজাউল করিম এই রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো বাগাতিপাড়া উপজেলার বাটিকামারি গ্রামের মৃত আমির চান্দুর ছেলে হাবিবুর রহমান হবু (৩৯) ও মারিয়া গ্রামের আবু তাহের ওরফে তারুর ছেলে আমিরুল ইসলাম (৪০)।

নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, নিহত আনিসুর রহমান বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারের আবতাব উদ্দিনের ছেলে সদর উপজেলার হয়বতপুর এলাকার বেগম খালেদা জিয়া কলেজের শিক্ষক। তিনি ২০০৯ সালের ১৮ জুলাই রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ি এলাকায় আসামিরা তার পথরোধ করে। এই সময় তাকে পাশের আখক্ষেতে নিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে যায়। চিৎকারে শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে ভর্তি করেন। ওই রাতেই তিনি চিকিৎসাধীন অবস্থায়  মারা যান।

এই ঘটনায় নিহতের বাবা আফতাব উদ্দিন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় চারজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। বড়াইগ্রাম থানার এসআই লুৎফর রহমান তদন্ত শেষে ওই চারজনসহ মোট সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে বৃহস্পতিবার আদালত এই রায় ঘোষণা করেন।

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্মার্টফোন ভালো রাখতে আজই বদলে ফেলুন এই ৫টি সেটিংস
স্মার্টফোন ভালো রাখতে আজই বদলে ফেলুন এই ৫টি সেটিংস
শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না, উদ্ভাবনে মনোযোগ দিতে হবে: মির্জা ফখরুল
শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না, উদ্ভাবনে মনোযোগ দিতে হবে: মির্জা ফখরুল
‘মদরিচের উদাহরণ ফুটবল রূপকথায় চিরকাল বেঁচে থাকবে’
‘মদরিচের উদাহরণ ফুটবল রূপকথায় চিরকাল বেঁচে থাকবে’
আইএমএফের ঋণের ভবিষ্যৎ: বাংলাদেশের অর্থনীতি কোন পথে 
আইএমএফের ঋণের ভবিষ্যৎ: বাংলাদেশের অর্থনীতি কোন পথে 
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ