বক্তব্য প্রত্যাহারে মতিয়াকে তিন দিনের আল্টিমেটাম জাবির আন্দোলনকারীদের

জাবি প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৮, ১১:৪২আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১১:৪৩

বক্তব্য প্রত্যাহারে মতিয়াকে তিন দিনের আল্টিমেটাম জাবির আন্দোলনকারীদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের নিয়ে জাতীয় সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দেওয়া বক্তব্য প্রত্যাহারে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। বক্তব্য প্রত্যাহার না করলে  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কৃষিমন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণার হুমকিও দিয়েছে তারা।

মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আন্দোলনকারীদের পক্ষে এ ঘোষণা দেন জাবির সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক খান মুনতাসির আরমান।

তিনি বলেন, ‘আন্দোলনকারীদের “রাজাকারের বাচ্চা”  বলে গালি দেওয়ার মাধ্যমে কৃষিমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করেছেন। কেননা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে আমরা এ আন্দোলন করছি। তিনদিনের মধ্যে ক্ষমা না চাইলে তাকে জাবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’

এর আগে গতকাল সোমবার সংসদ অধিবেশনে সরকারি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের তুলাধুনা করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পরিষ্কার বলতে চাই, মুক্তিযুদ্ধ চলছে, চলবে। রাজাকারের বাচ্চাদের আমরা দেখে নেবো। তবে ছাত্রদের প্রতি আমাদের কোনও রাগ নেই। মতলববাজ, জামায়াত-শিবির, তাদের এজেন্টদের বিরুদ্ধে সামান্য শৈথিল্য দেখানো হবে না।’

স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী কোটা সংস্কারের আন্দোলন নিয়ে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সূত্রপাত ঘটান। পরে বিষয়টি নিয়ে সরকারের একাধিক মন্ত্রী ও কয়েকজন এমপি বক্তব্য রাখেন। কেউ কেউ কোটা সংস্কারকে যৌক্তিক উল্লেখ করে বিষয়টি বিবেচনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম