টানা দু’দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে। এর আগে শুক্রবার সাপ্তাহিক ও বাংলা নববর্ষ উপলক্ষে সরকারি ছুটি মিলিয়ে দু’দিন বন্ধ ছিল স্থলবন্দর।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার বাংলা নববর্ষ উপলক্ষে সরকারি ছুটি থাকায় টানা দু’দিন বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরে ট্রাক হতে পণ্য খালাস, ভর্তি ডেলিভারিদেওয়া কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। রবিবার সকাল সাড়ে ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে।
এছাড়াও বন্দরে কর্মরত সকল শ্রমিকরা তাদের কাজে যোগদান করায় বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য খালাস, বাংলা ট্রাকে ভর্তি, পণ্য ডেলিভারি দেওয়াসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।








