হবিগঞ্জে জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ১১:৪৫আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১১:৪৬

হবিগঞ্জ হবিগঞ্জের নবীগঞ্জে জমি দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহিলাসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। সোমবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নে রমজানপুর গ্রামের প্রদীপ সরকারের সঙ্গে একই গ্রামের প্রবীন্দ্র সরকারের মধ্যে ধানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার সকালে বিরোধপূর্ণ জমি প্রদীপ সরকারের লোকজন দখল করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এ নিয়ে তাদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মহিলাসহ অন্তত ৫০ জন আহত হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারও সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু
পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু
আর্জেন্টিনার জার্সি পরে রাস্তায় ১৩ ‘চারপেয়ে’ ফুটবল ভক্ত
আর্জেন্টিনার জার্সি পরে রাস্তায় ১৩ ‘চারপেয়ে’ ফুটবল ভক্ত
আর সিনেমা পরিচালনা করবেন না মাহেশ ভাট, নিজেই দিলেন চূড়ান্ত ঘোষণা
আর সিনেমা পরিচালনা করবেন না মাহেশ ভাট, নিজেই দিলেন চূড়ান্ত ঘোষণা
ভারতে জেন-জিদের নতুন ট্রেন্ড ‘ভজন ক্লাবিং’
ভারতে জেন-জিদের নতুন ট্রেন্ড ‘ভজন ক্লাবিং’
সর্বাধিক পঠিত
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল
মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল