কুমিল্লায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

কুমিল্লা প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ১৪:৩৫আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৫:৪৪

কুমিল্লায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলায় আট জন নিহতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অন্তর্বর্তীকালীন জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৬ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে খালেদা জিয়ার আইনজীবীরা অন্তর্বর্তীকালীন জামিন আবেদনের করেন। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেসমিন আরা বেগম  জামিন আবেদন নামঞ্জুর করে ২৩ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১০ এপ্রিল পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী খালেদা জিয়ার আইনজীবীরা কুমিল্লার পাঁচ নম্বর আমলি আদালতে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ জামিন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১২ মার্চ খালেদা জিয়ার আইনজীবীরা হাজিরা পরোয়ানা (প্রোটেকশন ওয়ারেন্ট) প্রত্যাহার ও জামিন আবেদন করেছিলেন। খালেদা জিয়াকে কেন হাজির করা হয়নি  আদালত  জানতে চাইলে রাষ্ট্রপক্ষ জানায়, খালেদা জিয়ার অসুস্থতার কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।

১২ মার্চ গুলশান থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লার পাঁচ নম্বর আমলি আদালতের বিচারক মুস্তাইন বিল্লাহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২৮ মার্চ হাজিরের নির্দেশ দেন।  কিন্তু খালেদা জিয়ার অসুস্থতাসহ বিভিন্ন কারণে মামলার পরবর্তী তারিখ ২৮ মার্চ, ৮ ও ১০ এপ্রিল তাকে আমলি আদালতে হাজির করা সম্ভব হয়নি। নির্ধারিত তারিখগুলোতে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা জামিনের শুনানি করেন। আমলি আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর খালেদা জিয়ার আইনজীবীরা আজ (১৬ এপ্রিল) জেলা জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানি করেন এবং এখানেও তার জামিন নামঞ্জুর হয়। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষ স্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিন জন মারা যান, পাঁচ জনকে চার্জশিটকে থেকে বাদ দেওয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

 

 

 

 

/জেবি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে ৪ গুণ বেড়েছে ডেঙ্গু রোগী, কী করছে সিটি করপোরেশন
চট্টগ্রামে ৪ গুণ বেড়েছে ডেঙ্গু রোগী, কী করছে সিটি করপোরেশন
বিশ্ববিদ্যালয় থেকে করপোরেট লাইফ: ফ্রেশারদের কমন ৩ ভুল ও বাঁচার উপায়
বিশ্ববিদ্যালয় থেকে করপোরেট লাইফ: ফ্রেশারদের কমন ৩ ভুল ও বাঁচার উপায়
দিনে তিন বেলা নাকি ছোট ছোট খাবার? কোন খাদ্যাভ্যাস ভালো
দিনে তিন বেলা নাকি ছোট ছোট খাবার? কোন খাদ্যাভ্যাস ভালো
খামেনির শেষ বিদায়ের আগে জনসমক্ষে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান
খামেনির শেষ বিদায়ের আগে জনসমক্ষে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর