পটুয়াখালীতে ফেলাবুনিয়া বাজারে অগ্নিকাণ্ড, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

পটুয়াখালী প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ১৪:৩৪আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৪:৩৪

অগ্নিকাণ্ডের ঘটনায় দোকান পুড়ে যাওয়া দোকান পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ফেলাবুনিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ টি দোকান পুড়ে গেছে।  এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা। রবিবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী আলীম উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় দোকান পুড়ে ছাই স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ফেলাবুনিয়া বাজারে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এসময় কৃষিকাজে ব্যবহৃত পাওয়ার পাম্প দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে স্থানীয়রা। পরে ৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায়  মার্কেটের ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ইউএনও কাজী আলীম উল্লাহ জানান, স্থানীয় একটি ইলেকট্রনিকস এর দোকান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থদের তালিকা করা হবে এবং তাদের সরকারী ভাবে সহায়তা দেওয়া হবে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২৫৯৫, এখনও নিখোঁজ হাজারো মানুষ
ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২৫৯৫, এখনও নিখোঁজ হাজারো মানুষ
বিশেষ ব্যবস্থায় শনিবার পরীক্ষায় বসছে এইচএসসির ১৮ পরীক্ষার্থী
বিশেষ ব্যবস্থায় শনিবার পরীক্ষায় বসছে এইচএসসির ১৮ পরীক্ষার্থী
চট্টগ্রামে ৪ গুণ বেড়েছে ডেঙ্গু রোগী, কী করছে সিটি করপোরেশন
চট্টগ্রামে ৪ গুণ বেড়েছে ডেঙ্গু রোগী, কী করছে সিটি করপোরেশন
বিশ্ববিদ্যালয় থেকে করপোরেট লাইফ: ফ্রেশারদের কমন ৩ ভুল ও বাঁচার উপায়
বিশ্ববিদ্যালয় থেকে করপোরেট লাইফ: ফ্রেশারদের কমন ৩ ভুল ও বাঁচার উপায়
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর