খালেকের মনোনয়নপত্র বাতিল চান মঞ্জু

খুলনা প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ১৮:৩৯আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৯:৪২

তালুকদার আব্দুল খালেক ও নজরুল ইসলাম মঞ্জু
হলফনামায় তথ্য গোপনের অভিযোগে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেকের মনোনয়নপত্র বাতিল করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। সোমবার (১৬ এপ্রিল) দুপুরে তিনি এ অভিযোগ দাখিল করেন। অভিযোগ গ্রহণ করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির।

লিখিত অভিযোগে বলা হয়েছে, তালুকদার আব্দুল খালেক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। ইস্টার্ন পলিমার লিমিটেডের পরিচালক ও সর্বময় নিয়ন্ত্রণকারী। এখান থেকে তিনি নিয়মিত বিপুল পরিমাণ অর্থ আয় করেন। তালুকদার আব্দুল খালেক তার নির্বাচনি হলফনামায় এসব তথ্য গোপন করেছেন। এমনকি ইস্টার্ন পলিমার লিমিটেডের নেওয়া ঋণের তথ্যও তিনি হলফনামায় উল্লেখ করেননি। এছাড়া দলীয় মনোনয়নপত্রে তার ভোটার নম্বরও উল্লেখ করা হয়নি।

লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০-এর ১২ ধারা অনুযায়ী, মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা দাখিল করার বিধান রয়েছে। ওই হলফনামায় তথ্য গোপন করলে কিংবা মিথ্যা তথ্য প্রদান করলে তার প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে। অভিযোগ তদন্ত করে মনোনয়নপত্র বাতিল এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন- খুলনায় ১৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের