সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৮, ১০:৫২ আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৩:০৬

বন্দুকযুদ্ধ সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সোহাগ সরদার (২৬) নামে এক শিশু ধর্ষণ মামলার আসামি নিহত হয়েছে। শনিবার (২১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামে এ ঘটনা ঘটে। সাতক্ষীরার কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সোহাগ কেড়াগাছি ইউনিয়নের সামছুর সরদারের ছেলে।

ওসি জানান, শনিবার দুপুরে পুকুরে গোসল করতে গেলে এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ ওঠে সোহাগের বিরুদ্ধে। পরে ওই দিনই সন্ধ্যায় শিশুটির নানী বাদী হয়ে কলারোয়া থানায় ধর্ষক সোহাগ সরদারকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে রাতে আসামি সোহাগকে ধরতে অভিযানে নামে পুলিশ। রাত আড়াইটার দিকে পুলিশ সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামে এক যুবককে চ্যালেঞ্জ করলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি করে। দুই পক্ষে গোলাগুলির পর হিজলদির ওই মাঠে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাকে দ্রুত কলারোয়া হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার শফিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশটি সোহাগ সরদারের শনাক্ত করার পর সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গোলাগুলিতে পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) আহসান ও সাগর আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপিকে দেশের মানুষ বারবার পুরস্কৃত করেছে: নজরুল ইসলাম খান
বিএনপিকে দেশের মানুষ বারবার পুরস্কৃত করেছে: নজরুল ইসলাম খান
ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেল সদৃশ বস্তু
ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেল সদৃশ বস্তু
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর-লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে: ডিএনসিসি প্রশাসক
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর-লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে: ডিএনসিসি প্রশাসক
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
এপিবিএনের দায়িত্বের লিখিত বিবরণ চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ
এপিবিএনের দায়িত্বের লিখিত বিবরণ চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ