রানার ফাঁসির দাবিতে বিক্ষোভ

সাভার প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৮, ১১:৩৮আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১১:৩৮

শহীদ বেদীতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন স্বজনরা (ছবি: নাসিরুল ইসলাম) সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় রানা প্লাজা ধসের ঘটনায় ভবনটির মালিক রানার ফাঁসির দাবিতে বিভোক্ষ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ এপ্রিল) রানা প্লাজা ট্র্যাজেডির ৫ বছরে পার হওয়ায় এদিন ওই ভবনের সামনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন নিহতরে স্বজন ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা রানার ফাঁসি ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করেন।
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোর্শেদ মিশু বলেন, ‘রানা প্লাজার ৫ বছর পার হলেও এখনও শেষ হয়নি বিচার কাজ। কয়েক দিন আগে রানার মা কে মাত্র ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেখানে রাজনীতি রয়েছে। এর মাধ্যমে রানার অপরাধের ধামাচাপা করার পায়তারা করা হচ্ছে। বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না।’ অবিলম্বে ভবন মালিক রানাসহ দোষিদের ফাঁসির দাবী জানান তিনি।
এদিকে মঙ্গলবার সকাল ৮ টার পর থেকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার রানা প্লাজার শ্রমিকদের অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নিহতদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা । এছাড়াও বাসস্ট্যান্ড এলাকার ঢাকা - আরিচা মহাসড়কে রানার ফাঁসির ও শ্রমিকদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ করেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি