শাহজাদপুর কাছারিবাড়িতে পালিত হচ্ছে দুই দিনব্যাপী রবীন্দ্রজয়ন্তী

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ মে ২০১৮, ১৮:৫৯আপডেট : ০৮ মে ২০১৮, ১৯:০৮

শাহজাদপুর কাছারিবাড়িতে দুই দিনব্যাপী রবীন্দ্রজয়ন্তীর উদ্বোধন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারিবাড়িতে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে। আজ ২৫ বৈশাখ মঙ্গলবার (৮ মে) কাছারিবাড়ি অডিটোরিয়ামে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। শাহজাদপুর কাছারিবাড়িতে পালিত হচ্ছে দুই দিনব্যাপী রবীন্দ্রজয়ন্তী

কবির স্মৃতিধন্য শাহজাদপুর কাছারিবাড়িসহ বিভিন্ন স্থাপনা রঙিন সাজে সাজানো হয়েছে। কবির জয়ন্তী উপলক্ষে দর্শনার্থীদের জন্য কাছারিবাড়ি জাদুঘরটি উন্মুক্ত রাখা হয়েছে। অনুষ্ঠান ঘিরে ঢল নেমেছে রবীন্দ্র ভক্তদের। দেশের বিভিন্ন এলাকা তথা ভারত থেকেও পর্যটক এসেছেন কাছারিবাড়ির অনুষ্ঠানে। বুধবার (৯ মে) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ত মন্ত্রী আসাদুজ্জামান নূর। শাহজাদপুর কাছারিবাড়িতে পালিত হচ্ছে দুই দিনব্যাপী রবীন্দ্রজয়ন্তী

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে মঙ্গলবার উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু নূর মোহাম্মদ শামছুজ্জামান, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শেখ আব্দুল হামিদ লাভলু ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হোসাইন খাঁন  প্রমুখ। মূল প্রবন্ধ পাঠ করেন ডা. অধ্যক্ষ আব্দুস ছাত্তার।  আলোচনা সভা শেষে শাহজাদপুর ও সিরাজগঞ্জ রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।




/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি