গোপালগঞ্জে ভেজাল সেমাই জব্দ, চার ব্যবসায়ীর জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি
০৪ জুন ২০১৮, ১৮:০৮আপডেট : ০৪ জুন ২০১৮, ১৮:১৩

জব্দ করা সেমাই গোপালগঞ্জের বড় বাজারে ২ হাজার ৭২ কেজি ভেজাল সেমাই ও ১৭২ টিউব মেহেদী জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় চার ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।সেমাবার (৪ জুন) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ সাব্বির সাজ্জাদ এসব মালামাল জব্দ ও জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ সাব্বির সাজ্জাদ জানান, সোমবার বিকালে শহরের বড় বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় সঞ্জয় স্টোরের গুদাম থেকে ১ হাজার ৮৫০ কেজি ভেজাল সেমাই জব্দ করা হয়। এসময় ওই দোকানের মালিক সঞ্জয় পালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ২শ ২২ কেজি ভেজাল সেমাই ও নকল মেহেদী রাখার দায়ে কামরুল ইসলামকে ৫ হাজার, মহিউদ্দিন ও মাসুদ ফকির প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে জব্দ সেমাই ও মেহেদীর টিউবগুলো ডাস্টবিনে ফেলে নষ্ট করে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি