বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে: মেনন

মৌলভীবাজার প্রতিনিধি
১৯ জুন ২০১৮, ১৭:৫০আপডেট : ১৯ জুন ২০১৮, ২১:০৭

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রাশেদ খান মেনন মৌলভীবাজারে বন্যায় যারা বাড়িঘর হারিয়েছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।

মঙ্গলবার (১৯ জুন) দুপুরে মৌলভীবাজারে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ।

মন্ত্রী বলেন, ‘বন্যাদুর্গত এলাকার মানুষের মধ্যে অনেকে ঘরবাড়ি হারিয়েছেন। বিষয়টি নিয়ে আমি স্থানীয় সংসদ সদস্য (এমপি) ও প্রশাসনের সঙ্গে আলাপ করেছি। মন্ত্রণালয় থেকে আমরা তাদের পুনর্বাসন করার ব্যবস্থা করবো।’

মেনন বলেন, ‘এখানকার প্রশাসন বন্যা মোকাবিলায় সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করছে, যা প্রশংসনীয়। আমার মন্ত্রণালয় তাদের সহযোগিতা করবে।’

তিনি আরও বলেন, ‘সপরিবারে মৌলভীবাজারে ঘুরতে এসে এখানকার বন্যা পরিস্থিতি দেখে আমি ব্যথিত হয়েছি, যার জন্য আমার পার্টির নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে ত্রাণের ব্যবস্থা করেছি। স্থানীয় প্রশাসনও আমাদের ত্রাণ বিতরণে সহযোগিতা করেছেন।’

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন রাশেদ খান মেনন

বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে মন্ত্রী পৌরসভার সৈয়ারপুর এলাকায় লোকনাথ সেবা আশ্রম ও সদর উপজেলার শেরপুরে আজাদ বখত উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজে ত্রাণ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন এমপি, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার শাহ্ জালাল, সমাজসেবা অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক সৈয়দা ফেরদৌসি আক্তার, জেলা উপ-পরিচালক আদিল মুক্তাদির, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সিকেন্দার আলী, আওয়ামী লীগ নেতা এম.এ. রহিম সিআইপি, নওশের আলী খোকন, জেলা ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক আব্দুল আহাদ মিনার প্রমুখ।

/আইএ/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার
অস্ট্রেলিয়ার বিপক্ষে এক গোলে এগিয়ে বিরতিতে মিশর
অস্ট্রেলিয়ার বিপক্ষে এক গোলে এগিয়ে বিরতিতে মিশর
৯২ বছর পর নকআউট পর্বে মিশর, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
৯২ বছর পর নকআউট পর্বে মিশর, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা