কুমিল্লা বিসিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১৯ জুন ২০১৮, ১৭:৪৪আপডেট : ১৯ জুন ২০১৮, ১৭:৪৯

কুমিল্লা বিসিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। ইনসেটে সুরেন্দ্র ত্রিপুরা।

কুমিল্লার বিসিক শিল্পনগরীতে মুড়ি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুরেন্দ্র ত্রিপুরা (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর বিসিকের নাহার ফ্লাওয়ার মিলস্ মুড়ি কারখানায় দুর্ঘটনাটি ঘটে। সুরেন্দ্র ত্রিপুরা চট্টগ্রাম ফটিকছড়ির হাসনাবাদ গ্রামের খসম কুমার ত্রিপুরার ছেলে।

স্থানীয় শ্রমিক সূত্রে জানা গেছে, ছুটি শেষে সোমবার কুমিল্লায় আসেন সুরেন্দ্র ত্রিপুরা। রাতে বৃষ্টি হওয়ায় কারখানার নিচতলায় পানি ঢুকে পড়ে। দুপুরে মোটরের মাধ্যমে পানি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

কারখানার মালিক রিয়াদে নেওয়াজুল হক জানান, নিহত সুরেন্দ্র ত্রিপুরা কারখানাই থাকতেন। ঈদের ছুটি শেষে অন্যান্য শ্রমিক এখনও কেউ বাড়ি থেকে আসেনি। গতরাতে তিনি আসেন। রাতে বৃষ্টি হওয়ায় কারখানার নিচতলায় পানি ঢুকে যায়। দুপুরে মোটরের মাধ্যমে পানি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

কুমিল্লা কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে সুরেন্দ্র ত্রিপুরার মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে দেখা গেছে তার শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।   

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৈষম্যবিরোধী নেতার মামলায় আসামি আওয়ামী লীগের মৃত ৪ নেতাকর্মী
বৈষম্যবিরোধী নেতার মামলায় আসামি আওয়ামী লীগের মৃত ৪ নেতাকর্মী
নির্ধারিত সময়ে ড্রয়ের পর অতিরিক্ত সময়ে অস্ট্রেলিয়া-মিশর
নির্ধারিত সময়ে ড্রয়ের পর অতিরিক্ত সময়ে অস্ট্রেলিয়া-মিশর
‘এতিম ও দুস্থ শিশুদের পুনর্বাসন-সুরক্ষায় সরকার বদ্ধপরিকর’ 
‘এতিম ও দুস্থ শিশুদের পুনর্বাসন-সুরক্ষায় সরকার বদ্ধপরিকর’ 
পেনাল্টি নেওয়ার আগে কি ‘বিসমিল্লাহ’ বলেছিলেন রোনালদো?
পেনাল্টি নেওয়ার আগে কি ‘বিসমিল্লাহ’ বলেছিলেন রোনালদো?
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা