নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নরসিংদী প্রতিনিধি
২০ জুন ২০১৮, ১০:২৩আপডেট : ২০ জুন ২০১৮, ১৯:৪৮

উল্টে যাওয়া ট্রলি নরসিংদীর রায়পুরা উপজেলায় ফুটবল খেলতে যাওয়ার পথে খেলোয়াড়দের বহনকারী ট্রলি উল্টে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন। বুধবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খাকচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রায়পুরা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রাফিউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন উপজেলা পলাশতলী ইউনিয়নের টুকিপুরা গ্রামের মৃত সুলতান ভূইয়ার ছেলে মো. মামুন ভুইয়া (১৮) ও একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে রবিউল মিয়া (২০)। 

এসআই রাফিউল জানান, বুধবার সকালে উপজেলার পলাশতলী ইউনিয়নের টকিপুরা এলাকা থেকে ট্রলিতে করে ২৫-৩০ জন যুবক ফুটবল খেলতে রায়পুরা ডিগ্রি কলেজ মাঠে যাচ্ছিলেন। ট্রলিটি খাকচক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মামুন ও রবিউল মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হয় প্রায় ১৫ জন। আহতদের মধ্যে সজিব মিয়া ও অজ্ঞাত আরেকজনকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। 
তিনি আরও জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোনালদো-মদ্রিচ দ্বৈরথে শুরু পর্তুগাল-ক্রোয়েশিয়ার মহারণ
রোনালদো-মদ্রিচ দ্বৈরথে শুরু পর্তুগাল-ক্রোয়েশিয়ার মহারণ
এইচএসসির প্রথম দিনে এক পরীক্ষার্থীকে ভুল প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ
এইচএসসির প্রথম দিনে এক পরীক্ষার্থীকে ভুল প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ
‘ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে’, জবাবে যা বললেন স্কালোনি
‘ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে’, জবাবে যা বললেন স্কালোনি
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ