গাজীপুরে নির্বাচন সমন্বয় কমিটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা

গাজীপুর প্রতিনিধি
২০ জুন ২০১৮, ১২:০৯আপডেট : ২০ জুন ২০১৮, ১২:১৯

গাজীপুরে নির্বাচন সমন্বয় কমিটির আইনশৃঙ্খলা সভা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গাজীপুর জেলা প্রশাসন ও ঢাকা নির্বাচন কমিশনের যৌথ আয়োজনে নির্বাচন সমন্বয় কমিটির বিশেষ সভা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বুধবার বেলা সাড়ে ১১টায় এ সভা শুরু হয়েছে।

ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজমের সভাপতিত্বে সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার মাহবুবু তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও হেলালুদ্দিন আহমেদ।

সভায় আরো উপস্থিত আছেন গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল, জেলা প্রশাসক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুনুর রশীদ, গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামানসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা প্রশাসক জানান,সমন্বয় সভা শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে। সভায় নির্বাচন অবাধ,সুষ্ঠু ও আইনানুগ করতে আমরা সমন্বয় কমিটির এ সভার আয়োজন করেছি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এসএসসি পাসে আনসার ব্যাটালিয়নে চাকরির সুযোগ, আবেদনগ্রহণ চলছে
এসএসসি পাসে আনসার ব্যাটালিয়নে চাকরির সুযোগ, আবেদনগ্রহণ চলছে
দুর্বৃত্তদের হামলার শিকার জবির পুরোহিত 
দুর্বৃত্তদের হামলার শিকার জবির পুরোহিত 
আহমদ ছফার শেষ ফোন : ‘আকাশের দিকে তাকাও, মেঘটা কত সুন্দর’
আহমদ ছফার শেষ ফোন : ‘আকাশের দিকে তাকাও, মেঘটা কত সুন্দর’
এক সেটিংসেই বন্ধ করুন স্মার্টফোনে বিরক্তিকর বিজ্ঞাপন
এক সেটিংসেই বন্ধ করুন স্মার্টফোনে বিরক্তিকর বিজ্ঞাপন
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি