সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ওসির মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২০ জুন ২০১৮, ১৩:৪৩আপডেট : ২০ জুন ২০১৮, ২০:১০

সাতক্ষীরার পাটকেলঘাটা ঘানার ওসি রিয়াজুল ইসলাম

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। বুধবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর জেলা বাসস্ট্যান্ড এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

রিয়াজুল ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার হাটফাজিলপুর গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে।

পাটকেলঘাটা থানার ইন্সপেক্টর (তদন্ত) উজ্জল মৈত্র জানান, ঈদের ছুটিতে তিনি শ্বশুরবাড়ি ফরিদপুরে বেড়াতে যান। ঈদের ছুটি শেষ হলে তিনি কর্মস্থল পাটকেলঘাটায় ফেরার পথে ফরিদপুর বাসস্ট্যান্ডে থেকে বাসে ওঠার সময় হৃদরোগে আক্রান্ত হন। পরে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ওসি রিয়াজুল ইসলাম স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে পাটকেলঘাটাসহ সাতক্ষীরা জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে। তিনি গত ১৯ এপ্রিল পাটকেলঘাটা থানায় যোগদান করেন।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল দলে দুঃসংবাদ 
নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল দলে দুঃসংবাদ 
শিশুদের খেলনায় ‘বিষ’, কীভাবে চলবে নজরদারি?
শিশুদের খেলনায় ‘বিষ’, কীভাবে চলবে নজরদারি?
সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস
সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ