কুড়িগ্রামে একই রশিতে ঝুলন্ত নবদম্পতির লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ জুন ২০১৮, ০৬:২৫আপডেট : ২১ জুন ২০১৮, ১৩:৪৮

কুড়িগ্রাম শহরের হরিকেশ মধ্যপাড়ায় প্রণয়সূত্রে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এক নবদম্পতির মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২০ জুন) দুপুরে শোয়ার ঘরে একই রশিতে ঝুলন্ত অবস্থায় থাকা তাদের দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। কুড়িগ্রামে একই রশিতে ঝুলন্ত নবদম্পতির লাশ উদ্ধার

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম শহরের হরিকেশ মধ্যপাড়া এলাকার বেলাল হোসেনের পুত্র মিলনের (২০) সঙ্গে একই এলাকার আইয়ুব আলীর কন্যা মনিষা বানুর (১৭) প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রে তারা এক মাস আগে বিয়ে করেছিলেন। মঙ্গলবার স্বামী-স্ত্রী রাতের খাবার খেয়ে তাদের শোবার ঘরে চলে যায়। বুধবার (২০ জুন) দুপুর পর্যন্ত তাদের কোনও সাড়াশব্দ না পেয়ে পরিবারের অন্য সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢোকে। সেখানে তাদের একই রশিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে ওই দুইজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজার রহমান নবদম্পতির আত্মহত্যার কারণ নিশ্চিত জানাতে পারেননি। সংশ্লিষ্টরা মনে করেন, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে।

/এএমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ওরা দারুণ খেলেছে, কিন্তু আমরা কখনও হাল ছাড়ি না’
‘ওরা দারুণ খেলেছে, কিন্তু আমরা কখনও হাল ছাড়ি না’
জুলাই আন্দোলনে নিহতদের স্মরণসভায় প্রধানমন্ত্রী
জুলাই আন্দোলনে নিহতদের স্মরণসভায় প্রধানমন্ত্রী
১০টি ফুটবল মাঠের সমান চীনের এক জাহাজ!
১০টি ফুটবল মাঠের সমান চীনের এক জাহাজ!
মশা মারতে কোটি কোটি টাকা বরাদ্দ, তবু ডেঙ্গুর প্রকোপ কমছে না কেন
মশা মারতে কোটি কোটি টাকা বরাদ্দ, তবু ডেঙ্গুর প্রকোপ কমছে না কেন
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস