মাদকের টাকা না পেয়ে বড় ভাইয়ের জমি দখলের চেষ্টা!

বগুড়া প্রতিনিধি
২৭ জুন ২০১৮, ১০:৩৩আপডেট : ২৭ জুন ২০১৮, ১০:৪৩

এই জমি দখল করার অভিযোগ ওঠেছে মাদকের টাকা না পেয়ে বড় ভাই নুরুন্নবী হোসেনের জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে মাদকাসক্ত ছোট ভাই ও সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান নয়নের বিরুদ্ধে। বগুড়ার ধুনটে এ ঘটনা ঘটেছে। এরপর নুরুন্নবী ধুনট থানায় নয়নের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে থেকে জানা গেছে, ধুনটের গোপালনগর ইউনিয়নের চকডাকাতিয়া নয়ন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। পরিবারের সদস্যরা গত বছরের ২১ নভেম্বর তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। সেখান থেকে ৭ ডিসেম্বর সে বাড়ি ফিরে আসে এবং মাদকসেবন শুরু করে। নয়ন মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের মারধর ও ঘরের জিনিসপত্র ভাঙচুর করতো। এরই ধারাবাহিকতায় ১৫ জুন মাদক কেনার জন্য বড় ভাই নুরুন্নবীর কাছে ১০ হাজার টাকা দাবি করেন। টাকা না পেয়ে নয়ন ২১ জুন সহযোগী মাদকসেবীদের নিয়ে নুরুন্নবীর ৩২ শতক জমি দখলের চেষ্টা করে।

নুরুন্নবীর অভিযোগ করেন, তার ছোট ভাই কয়েক মাস আগে তার ৬০ শতক জমি দখল করেছে। এরপর সে (নয়ন) আবারও তার কাছে মাদকের টাকা চায়। টাকা না দেওয়ায় তার ৩২ শতক জমি দখলের জন্য সেখানে হাল চাষ করেছে। তার অত্যাচারে পরিবারের কেউই বাড়িতে থাকতে পারছেন না।

তবে নয়ন অভিযোগ অস্বীকার করে বলেন, পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে তার ভাই মিথ্যা অভিযোগ করেছেন।

ধুনট থানার ওসি খান এরফান জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক ফোঁটা পানি, একটুখানি মর্যাদা: জলবায়ু-যুদ্ধের আসল ফ্রন্টলাইন 
এক ফোঁটা পানি, একটুখানি মর্যাদা: জলবায়ু-যুদ্ধের আসল ফ্রন্টলাইন 
খামেনির শেষ বিদায়ে ইরানে হামলার উসকানি ট্রাম্পঘনিষ্ঠ লুমারের
খামেনির শেষ বিদায়ে ইরানে হামলার উসকানি ট্রাম্পঘনিষ্ঠ লুমারের
স্প্যানিশ অভিনেত্রীর প্রেমে মজেছেন এমবাপ্পে!
স্প্যানিশ অভিনেত্রীর প্রেমে মজেছেন এমবাপ্পে!
দুদকের চেয়ারম্যান-কমিশনার নিয়োগে আবেদন চেয়েছে সরকার 
দুদকের চেয়ারম্যান-কমিশনার নিয়োগে আবেদন চেয়েছে সরকার 
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা