আড়াইশ’ বছরের পুরনো ভাটোদাঁড়া মন্দিরে কালিপূজা শুরু শনিবার

নাটোর প্রতিনিধি
২৭ জুন ২০১৮, ১২:০০আপডেট : ২৭ জুন ২০১৮, ১২:৩০

ভাটোদাঁড়া মন্দির নাটোর সদর উপজেলার প্রায় আড়াইশ’ বছরের পুরনো  ঐতিহাসিক ভাটোদাঁড়া কালি মন্দিরে শুরু হচ্ছে কালিপূজা ও মেলা। তিন দিনব্যাপী এই মেলা আগামী শনিবার থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত চলবে। মেলায় দেশি-বিদেশি লক্ষাধিক দর্শনার্থীর সমাগমের আশা করছেন মন্দির কমিটি।

সরেজমিনে দেখা যায়,কালিবাড়িতে ইতোমধ্যেই প্রতিমা গঠনের কাজ প্রায় শেষ করা হয়েছে। রঙের কাজ শেষ করে প্রতিমাগুলোতে প্রয়োজনীয় অলংকার পড়ানো হবে।

চলছে মূর্তি তৈরির কাজ মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষ জানান,মেলা শুরু হবে শনিবার সকাল থেকে। শেষ হবে মঙ্গলবার বিকেলে। কিন্তু মহাকাল পূজা শুরু হবে শনিবার রাত প্রায় ১১টায়। ওই রাতে পাঁঠাবলির মধ্যদিয়ে শুরু হবে তিন দিনব্যাপী পাঁঠাবলির আনুষ্ঠানিকতা।

মেলা উদযাপন কমিটির সভাপতি তপন কুমার ভট্টাচার্য জানান, দেশের বিভিন্ন জেলার বাইরেও এমনকি ভারতের আসাম,মালদহ,কলকাতা,ত্রিপুরাসহ বিভিন্ন রাজ্য থেকে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য এখানে প্রতি বছরই পাঁঠা বলি দিতে আসেন। তারা আশা করছেন এবারের তিন দিনের মেলা উপলক্ষে এখানে লক্ষাধিক লোকের সমাগম  হবে। মেলা, পূজা ও পাঁঠাবলি নির্বিঘ্ন করতে ইতোমধ্যেই ১৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ও ৫০ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। শনিবার সকাল থেকেই মেলা প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর: স্বাধীন পররাষ্ট্রনীতির পরীক্ষা 
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর: স্বাধীন পররাষ্ট্রনীতির পরীক্ষা 
‘দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে’  
‘দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে’  
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
টানা দ্বিতীয় দফায় কমলো স্বর্ণের দাম
টানা দ্বিতীয় দফায় কমলো স্বর্ণের দাম
সর্বাধিক পঠিত
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
ভরিতে ৫৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম
ভরিতে ৫৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা