প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ থাকলেও লড়বেন বিএনপির এনামুল

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ জুন ২০১৮, ১২:২১আপডেট : ২৭ জুন ২০১৮, ১২:২৮

এনামুল করিম  কেন্দ্রীয় বিএনপির নীতি নির্ধারকের পক্ষ থেকে টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী এনামুল করিম অটলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ জুন) বিকালে জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা এ তথ্যটি জানিয়েছেন। এদিকে কেন্দ্র থেকে এ সিদ্ধান্ত দিলেও মেয়র প্রার্থী এনামুল করিম এ সিদ্ধান্তে অটল। নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন তিনি।
বিএনপির প্রার্থী এনামুল করিম বলেন, ‘কেন্দ্র থেকে এ বিষয়ে একটি ঘোষণা এসেছে। তারপরও আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো না। এ নির্বাচনে আমার অবস্থা সবচেয়ে ভালো।’ নির্বাচন সুষ্ঠু হলে বিপুল ভোটের ব্যবধানে তিনিই বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

জেলা বিএনপির সভাপতি সামছুল আলম বলেন, ‘বিএনপির নীতিনির্ধারকের পক্ষ থেকে বিষয়টি ফোনে জানানো হয়েছে।

বিএনপির মহাসচিব বা নির্ধারিত কোনও নেতার সিদ্ধান্ত কিনা জানতে চাইলে তিনি শুধু নীতিনির্ধারকের কথাই বলেন। তবে গত দুদিন আগে এনামুল করিমের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুঞ্জণ ফেসবুকে প্রকাশ হওয়ায় এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিবের সিদ্ধান্তের কথাই জানিয়েছিলেন তিনি। নির্বাচন সুষ্ঠু না হওয়ার শঙ্কায় প্রার্থীতা প্রত্যাহার করা হয়েছে বলেও তিনি জানান।

বিএনপির প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থীর হয়ে কাজ করার জন্য কেন্দ্র বলা হয়েছে বলেও গুঞ্জণও শোনা যাচ্ছে। জেলা বিএনপির এই নেতার কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

গত ২৪ জুন কেন্দ্রীয় যুব আন্দোলনের সভাপতি হাবিবুন্নবী সোহেলের ফেসবুকে কৃষকশ্রমিক জনতালীগের প্রার্থীকে বিএনপির সমর্থন দেওয়ার বিষয়টি নিয়েও স্ট্যাটাস দেখা যায়। এনিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এবারের নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়ছেন মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ।

উল্লেখ্য, পৌরসভার ১০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪০০। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৫ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৯২৫ জন। আগামী ৩০ জুন এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ববাজারে চীনা থ্রিডি প্রিন্টারের রফতানি দ্বিগুণ
বিশ্ববাজারে চীনা থ্রিডি প্রিন্টারের রফতানি দ্বিগুণ
দক্ষিণ আফ্রিকার রূপকথা, প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় পর্বে
দক্ষিণ আফ্রিকার রূপকথা, প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় পর্বে
ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে আতঙ্ক: ‘চারদিকে মানুষের চিৎকার শুনতে পাই’
ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে আতঙ্ক: ‘চারদিকে মানুষের চিৎকার শুনতে পাই’
‘নাইনটিন এইটি-ফোর’ নয়, অরওয়েলের সেরা বই ‘এ্যানিমেল ফার্ম’
‘নাইনটিন এইটি-ফোর’ নয়, অরওয়েলের সেরা বই ‘এ্যানিমেল ফার্ম’
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা