৪ দফা দাবিতে বেরোবিতে চতুর্থ শ্রেণির কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

রংপুর প্রতিনিধি
২৭ জুন ২০১৮, ১৩:১৬আপডেট : ২৭ জুন ২০১৮, ১৩:১৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আপ গ্রেডেশন ও প্রমোশন এবং পদোন্নতির নীতিমালা পরিবর্তন মাস্টার রোলে কর্মরত কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করে তাদের চাকরি স্থায়ীকরণসহ ৪ দফা দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারীরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। বুধবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টা থেকে অনির্দষ্টকালের এই ধর্মঘট শুরু হয়। এসময় কর্মচারীরা অফিসের সব কর্মকাণ্ড থেকে বিরত থাকেন।

এদিকে হঠাৎ ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অন্যান্য কাজে সমস্যার সৃষ্টি হচ্ছে বলে প্রশানের কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক নুরে আলম জানিয়েছেন, তাদের দাবি দাওয়া নিয়ে এর আগে অনেকবার প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন করা হয়নি। ফলে বাধ্য হয়ে তারা ধর্মঘট শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানান তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ম্যাংগো লাভারের’ কার্যালয়ে হামলা চালিয়ে ১৫ লাখ টাকা লুট করলো কারা?
‘ম্যাংগো লাভারের’ কার্যালয়ে হামলা চালিয়ে ১৫ লাখ টাকা লুট করলো কারা?
রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনের ১২ তলায় আগুন
রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনের ১২ তলায় আগুন
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
দেম্বেলের হ্যাটট্রিকে এগিয়ে ফ্রান্স, গোলের পর লাল কার্ডে কোণঠাসা ইরাক
দেম্বেলের হ্যাটট্রিকে এগিয়ে ফ্রান্স, গোলের পর লাল কার্ডে কোণঠাসা ইরাক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি