অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে জখম

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ জুন ২০১৮, ১১:৩১আপডেট : ২৮ জুন ২০১৮, ১১:৩২

সাতক্ষীরা জেলা সাতক্ষীরায় দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সাইফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে  কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।  বুধবার (২৭ জুন) দিবাগত রাতে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের তিন রাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত মাদক ব্যবসায়ী কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।  

চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি জানান, সাইফুল দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সঙ্গে জড়িত। সম্প্রতি সে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের মালামাল পুলিশের কাছে ধরিয়ে দেয়।এতে ক্ষিপ্ত হয়ে বুধবার গভীর রাতে মোটরসাইকেলে চড়ে সাইফুল ইসলাম রামকৃষ্ণপুর তিনরাস্তা মোড়ে পৌঁছালে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলকে ফেভারিট বলছেন ৫ গোল করা হালান্ড
ব্রাজিলকে ফেভারিট বলছেন ৫ গোল করা হালান্ড
ইউরোপের যে সৈকত এখনও দেয়াল দিয়ে নারী ও পুরুষের জন্য বিভক্ত
ইউরোপের যে সৈকত এখনও দেয়াল দিয়ে নারী ও পুরুষের জন্য বিভক্ত
হরমুজই ইরানের সবচেয়ে বড় শক্তির হাতিয়ার: গালিবাফ
হরমুজই ইরানের সবচেয়ে বড় শক্তির হাতিয়ার: গালিবাফ
ইনস্টাগ্রামে আসছে ‘ইউর অ্যালগরিদম’ কাস্টমাইজের নতুন ফিচার
ইনস্টাগ্রামে আসছে ‘ইউর অ্যালগরিদম’ কাস্টমাইজের নতুন ফিচার
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা