‘মাদকের বিষাক্ত ছোবলে দেশের যুব সমাজ ধ্বংস হচ্ছে’

মৌলভীবাজার প্রতিনিধি
২৮ জুন ২০১৮, ১১:২৯আপডেট : ২৮ জুন ২০১৮, ১১:৪০

‘মাদকের বিষাক্ত ছোবলে দেশের যুব সমাজ ধ্বংস হচ্ছে’ মাদকের বিষাক্ত ছোবলে দেশের যুব সমাজ ধ্বংস হচ্ছে বলে জানিয়েছেন র্যা বের মহাপরিচালক বেনজির আহমদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। দেশবাসী ও সব শ্রেণিপেশার মানুষ একত্রিত হলে মাদকের নীল নকশার বিষাক্ত ছোবল থেকে দেশের যুবসমাজকে আমরা রক্ষা করতে পারবো।’ বুধবার (২৭ জুন) দুপুরে দিনব্যাপী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এ সব কথা বলেন।
বেনজির আহমদ বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা ও রাষ্ট্রের দায়বদ্ধতা হিসেবে আমরা বন্যাদুর্গত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য সামন্য কিছু ত্রাণ নিয়ে এসেছি।’
দেশে জঙ্গিবাদ ও মাদক প্রসঙ্গে বেনজির আহমদ বলেন, ‘দেশে মাদকের সরবরাহ ও চাহিদা বন্ধ করতে হবে। এই চাহিদা বন্ধ করার দায়িত্ব হচ্ছে পরিবার, কমিউনিটি, সমাজ, আত্মীয়-স্বজন তথা আমাদের সবার। যারা মাদকাসক্ত হয়েছেন তাদের চিকিৎসা ও পূনর্বাসনের ব্যবস্থা করতে হবে। মাদকসেবীরা চাইলেই মাদক সেবনের ভয়াবহ অবস্থা থেকে ফিরে আসতে পারে।’
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল মো. আনোয়ার লতিফ খাঁন, পরিচালক আইন ও গণমাধ্যম শাখা কমান্ডার মুফতি মাহমুদ খান, র্যা ব সদর দফতর পরিচালক (অপারেশনস) লে. কর্নেল মো. মাহবুব হাসান, অধিনায়ক র্যা ব-৯ লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত সময়ে গড়ালো জার্মানি-প্যারাগুয়ের লড়াই
অতিরিক্ত সময়ে গড়ালো জার্মানি-প্যারাগুয়ের লড়াই
সরকারি হাসপাতালের খাবারের এ কী হাল
সরকারি হাসপাতালের খাবারের এ কী হাল
প্রথমার্ধে বল দখলে আধিপত্য জার্মানির, গোল প্যারাগুয়ের
প্রথমার্ধে বল দখলে আধিপত্য জার্মানির, গোল প্যারাগুয়ের
কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ দুই শ্রমিক মারা গেছেন
কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ দুই শ্রমিক মারা গেছেন
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু