খুলনায় সশস্ত্র হামলায় আ.লীগ নেতা জখম

খুলনা প্রতিনিধি
৩০ জুন ২০১৮, ১০:৪৮আপডেট : ৩০ জুন ২০১৮, ১০:৫৩

খুলনার আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান জামাল খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামালের ওপর সশস্ত্র হামলা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে দিঘলিয়া ফেরিঘাট এলাকায় তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ ও ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ঘটনা ঘটে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আওয়ামী লীগ নেতা জামালের বাম হাত জখম হয়েছে। হামলার সময় তার বহরের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। কামরুজ্জামান জামাল আসন্ন জাতীয় নির্বাচনে খুলনা-৪ আসন থেকে প্রার্থী হতে গণসংযোগ করছেন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং দুটি মোটরসাইকেলে আগুন দেখতে পায়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আহত আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান জামাল বলেন, ‘দিঘলিয়া উপজেলায় গণসংযোগ শেষে আমি খুলনায় ফিরছিলাম। পথে দিঘলিয়া ফেরিঘাট এলাকায় আমার ওপর হামলার ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় বহরের গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় ধারালো অস্ত্রের কোপে আমার বাম হাত কেটে যায়। এসময় হামলাকারীরা কয়েক রাউন্ড গুলিও করে। হামলায় আমার বহরের দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আরও পড়ুন- খুলনা ও গাজীপুরের নির্বাচনকে বিশ্বব্যাপী বিতর্কিত করতে চেয়েছে বিএনপি: হানিফ

/এফএস/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি