ধুনটে কৃষকের বাড়ির বৈঠকখানা থেকে ৫৪ গোখরা সাপ নিধন

বগুড়া প্রতিনিধি
৩০ জুন ২০১৮, ১১:২৩আপডেট : ৩০ জুন ২০১৮, ১১:২৩

বগুড়া

বগুড়ার ধুনটের শিয়ালি গ্রামে এক কৃষকের বাড়িতে ৫৪টি বিষধর গোখরা সাপ নিধন করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রামবাসীরা কৃষক হাবিবুর রহমানের বাড়ির বৈঠকখানা থেকে সাপগুলো উদ্ধার করেন।

জানা গেছে, ধুনট উপজেলার শিয়ালি গ্রামের কৃষক হাবিবুর রহমানের বাড়ির বাহিরে একটি বড় বৈঠকখানা আছে। এর একপাশে জ্বালানি খড়ি রাখার জায়গা রয়েছে। সেখানেই বিষধর সাপ বাসা করে।

এ ব্যাপারে হাবিবুর রহমানের ছোট ভাই ফরমান আলী জানান, শুক্রবার দুপুরের দিকে তার বোন ফেন্সি খাতুন রান্নার খড়ি আনতে সেখানে গেলে সাপ দেখতে পান। তিনি চিৎকার দিলে গ্রামবাসীরা ছুটে আসেন। তারা প্রায় এক ঘণ্টার চেষ্টায় ঘরের ভেতরের ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে আসা প্রায় ৬ ফুট লম্বা দুটি সাপ নিধন করেন। এই দুটি সাপ ছাড়াও অনেকগুলো ছোট সাপ ছিল। সাপগুলো নিধন করার পর গর্ত খুড়ে ৫২টি ডিম পাওয়া যায়। পরে ডিমগুলোও ভেঙে ফেলা হয়।

বগুড়ার ধুনট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরে আলম সিদ্দিকী জানান, সাপগুলো গোখরা প্রজাতির। গ্রামে গাছপালা-জঙ্গল কমে যাওয়ায় এবং বর্ষা মৌসুমে সাপ উঁচু স্থানে আশ্রয় খোঁজে। বাড়িঘর বা উঁচু স্থানে তারা মাটির গর্তে আশ্রয় নিয়ে ডিম দিচ্ছে। এজন্যই মূলত এই সময় ঘরের মধ্যে ডিমসহ সাপগুলো পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে সাপগুলো নিজেরা না মেরে সাপুড়েদের বা প্রাণিসম্পদ অধিদফতরে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেওয়ার পরামর্শ দেন তিনি। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি