আত্রাইয়ে ভুল অপারেশনে প্রসূতির মৃত্যুর অভিযোগ

নওগাঁ প্রতিনিধি
৩০ জুন ২০১৮, ১১:৩৬আপডেট : ৩০ জুন ২০১৮, ১১:৩৬

ওই ক্লিনিকের সামনে রোগীর স্বজনরা

নওগাঁর আত্রাই উপজেলায় ‘সুনাম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ ভুল অপারেশনের কারণে সুমি আক্তার (২৫) নামে এক প্রসূতি মারা যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরে ওই ক্লিনিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে প্রসূতির অভিভাবকের সঙ্গে দেনদরবারের চেষ্টা করছেন ক্লিনিক কর্তৃপক্ষ। নিহত সুমি আক্তার নাটোর জেলার নলডাঙ্গা থানার শ্যামনগর গ্রামের রশিদ মণ্ডলের স্ত্রী।

নিহতের স্বামী রশিদ মণ্ডল বলেন, ‘তিন দিন আগে ক্লিনিকে আমার স্ত্রীকে ভর্তি করি । বৃহস্পতিবার বিকালে ডাক্তার আকরাম হোসেন তার অপারেশন করেন। অপারেশনের আগে তার তেমন কোনও শারীরিক পরীক্ষা করা হয়নি। অপারেশনের পর আমার স্ত্রী মারা যায়।’

জানা যায়, ঘটনার পর থেকে ক্লিনিক মালিক পিয়াজুল ইসলাম পলাতক রয়েছেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ‘ভুল সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কোনও অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ প্রসঙ্গে নওগাঁ সিভিল সার্জন ডা. মুমিনুল হক বলেন, ‘রোগী মারা যাওয়ার বিষয়টা জানা নেই। খোঁজ নিয়ে দেখব। তবে তিন মাস আগে ওই ক্লিনিক পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মান ও সেবিকা বিষয়ে সংশোধন হওয়ার জন্য বলেছিলাম। এছাড়া তাদের এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। কিন্তু ক্লিনিক মালিক কোনও কথা শুনতে চায় না।’ শিগগিরই ওই ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি