নরসিংদীতে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

নরসিংদী প্রতিনিধি
৩০ জুন ২০১৮, ১৩:৩৮ আপডেট : ৩০ জুন ২০১৮, ১৩:৩৮

 

বন্দুকযুদ্ধ

নরসিংদী গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইদ্রিস মিয়া (৩০) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ জুন) রাতে নরসিংদী সদর উপজেলার শীলমান্দিতে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইদ্রিস মিয়া (৩০) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রাঙ্গলেবি এলাকার আব্দুর রশিদের ছেলে। সে চালক হত্যা করে ইজিবাইক ছিনতাইকারী চক্রের মূল হোতা বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, জেলার শীলমান্দি এলাকায় সম্প্রতি হাবিবুর রহমান (৩২) নামে এক ইজিবাইক চালককে খুন করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে গোয়েন্দা পুলিশ এ ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেফতার করে। পরে ছিনতাইকারী ও খুনী চক্রটির বাকী সদস্যদের ধরতে অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক আবদুল গাফফার। অভিযান চালিয়ে এ চক্রের সঙ্গে জড়িত কয়েক জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকালে মূল হোতা ইদ্রিস মিয়াকে গ্রেফতার করা হয়।পরে জিজ্ঞাসাবাদে ইদ্রিস মিয়া বিভিন্ন স্থানে ৮ থেকে ১০ জন হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের কথা স্বীকার করে। শুক্রবার রাতে ইদ্রিসকে নিয়ে এই চক্রের বাকী সদস্যদের গ্রেফতার করতে শীলশান্দি এলাকায় অভিযানে গেলে তার সহযোগীরা গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে তার সহযোগীদের ছোড়া গুলিতে ইদ্রিস ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুইরাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক