শিশু রাইফার মৃত্যুর তদন্ত: বিএমএ নেতার অসৌজন্যমূলক আচরণে সাংবাদিকদের বৈঠক বর্জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জুলাই ২০১৮, ২৩:৪১আপডেট : ০১ জুলাই ২০১৮, ২৩:৫৭

রাইফা। অভিযোগ রয়েছে ভুল চিকিৎসায় শনিবার তার মৃত্যু হয়।

চট্টগ্রামে গলা ব্যথা নিয়ে ম্যাক্স হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকদের অবহেলায় শিশু রাইফার মৃত্যু হওয়ার অভিযোগ আমলে নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের গঠন করা তদন্ত কমিটিকে সহযোগিতায় বাধা দিয়েছেন এক বিএমএ নেতা। এ ঘটনায় ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া স্বাস্থ্য বিভাগের তদন্ত কমিটির সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক থেকে বেরিয়ে যান সাংবাদিক প্রতিনিধিরা। তারা পরে ম্যাক্স হাসপাতালের সামনে অবস্থান নেন। রবিবার (১ জুলাই) রাত ৮টায় বৈঠক শুরু হয়।

ঘটনাস্থল থেকে জানা গেছে,ম্যাক্স হাসপাতালের চিকিৎসকদের অবহেলায় শিশু রাইফার মৃত্যুর অভিযোগ ওঠায় বিষয়টি তদন্তের জন্য স্বাস্থ্য বিভাগের গঠন করা তিন সদস্যের প্রতিনিধি দল চট্টগ্রামে এসে ম্যাক্স হাসপাতালে সাংবাদিক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রাত ৮টায় বৈঠকে বসেন। তদন্ত কমিটির সদস্যরা হলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ডা. কাজী জাহাঙ্গীর হোসেন,  ডা. শেখ মো. মনজুরুল রহমান ও ডা. মাকসুদুর রহমান।  এ বৈঠকে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হকও উপস্থিত ছিলেন। 

বৈঠকে অংশ নেওয়া চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল জানান, ‘প্রথমে ম্যাক্স হাসপাতালের পরিচালক লিয়াকত আলীর বক্তব্য শোনেন প্রতিনিধি দল। তারপর সাংবাদিকদের বক্তব্য শোনা হবে বলে জানানো হয়। প্রথমে আমি বক্তব্য দেই। পরে চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুখলাল দাস বক্তব্য দেওয়ার সময় বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মজিবুল হক তাকে থামিয়ে দেন। তখন সাংবাদিকরা বৈঠক বয়কট করে বের হয়ে চলে আসেন এবং হাসপাতালের সামনে অবস্থান নেন।’

নাজিম উদ্দিন শ্যামল বলেন, ‘ওইদিন ম্যাক্স হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন না বলে রাইফার মৃত্যু হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক কথা বলতে রাজি হননি।

আর এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের তদন্ত দলটির কোনও মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২৯ জুন রাতে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে মৃত্যু হয় রাইফা খানের। পরিবারের অভিযোগ ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে। রাইফা দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র প্রতিবেদক রুবেল খানের মেয়ে।

আরও পড়ুন: ভুল চিকিৎসার অভিযোগ: নিভে গেল শিশু রাইফার জীবনপ্রদীপ

/এনআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি