রামেবির ৬ কোটি ১৩ লাখ টাকার বাজেট অনুমোদন

রাজশাহী প্রতিনিধি
০২ জুলাই ২০১৮, ১১:২৬আপডেট : ০২ জুলাই ২০১৮, ১১:৩০

রাজশাহী
২০১৮-১৯ অর্থবছরে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) জন্য ৬ কোটি ১৩ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট। রবিবার সকালে ঢাকার বঙ্গবন্ধু মেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত সভায় এ বাজেট অনুমোদন করা হয়। এছাড়া রামেবির নিজস্ব মনোগ্রাম এবং পোস্ট বেসিক নার্সিং পরীক্ষার কমিটি অনুমোদন করেছে সিন্ডিকেট।

অনুষ্ঠানে রামেবি উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ডা. মাসুম হাবিবের সভাপতিত্ব করেন।

রামেবি উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব জানান, বাজেটের ৬ কোটি ১৩ লাখ টাকার মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে ৪ কোটি ১৩ লক্ষ টাকা পাওয়া যাবে। বাকি ২ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উৎস থেকে আয় হবে।

সভা সঞ্চালনা করেন রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ সালাহ্ উদ্দিন সিদ্দিক।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিনিসো এনেছে এক্সক্লুসিভ ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স স্মারক
মিনিসো এনেছে এক্সক্লুসিভ ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স স্মারক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
চব্বিশের জুলাই ছিল ৩৬ দিনের
চব্বিশের জুলাই ছিল ৩৬ দিনের
ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে গতি ও স্থান পরিদর্শনে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল
ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে গতি ও স্থান পরিদর্শনে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ, ঠিকাদার বললেন ‘দুই পাশে দিয়েছি’
রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ, ঠিকাদার বললেন ‘দুই পাশে দিয়েছি’
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু