সাদুল্যাপুরে কৃত্রিম সংকট সৃষ্টি করে লোডশেডিংয়ের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
০২ জুলাই ২০১৮, ১২:০২আপডেট : ০২ জুলাই ২০১৮, ১২:১৯

গাইবান্ধা জেলা গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা শহর ও গ্রামে বিদ্যুতের লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। এতে চরম দুর্ভোগ ও ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকরা। চাহিদা অনুযায়ী সরবরাহ থাকলেও কৃত্রিম সংকট সৃষ্টি করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সাদুল্যাপুর সাব-জোনাল অফিসের সহকারী ম্যানেজার (এজিএম-কাম) শামছুল হকের বিরুদ্ধে।

জুন ক্লোজিংয়ে সাদুল্যাপুর উপজেলায় টার্গেট অর্জন ও সিস্টেম লস কাটিয়ে উঠতে এবং গ্রাহকের চাহিদার তুলনায় বিদ্যুৎ বিক্রয় কম দেখাতে ইচ্ছেকৃতভাবে লোডশেডিংয়ের মাত্রা বাড়ানো হয়েছে বলে অভিযোগ গ্রাহকদের।

কলেজ রোড়ের জাহিদ, আসাদুল ইসলাম নূর, ব্যবসায়ী আনোয়ার হোসেনসহ একাধিক বাসিন্দার অভিযোগ- শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঘনঘন লোডশেডিং চলছিল। কিন্তু রাত ১০টার পর থেকে শনিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত গোটা সাদুল্যাপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ফলে দুঃসহ গরমে নির্ঘুম রাত কাটাতে হয়েছে তাদের। আবার ২-৩ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া গেলেও দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

অভিযোগের বিষষে এজিএম শামছুল হকের সঙ্গে মোবাইলফোনে কথা হলে তিনি লোশেডিংয়ের বিষয়ে  একেক সময় একেক কথা বলে বিষয়টি এড়িয়ে যান। নিউজ না করার জন্য বিভিন্নভাবে এই প্রতিবেদককে ম্যানেজের চেষ্টা করেন তিনি।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ জেনারেল ম্যানেজার (জিএম) নুরুর রহমান বলেন, ‘বর্তমানে বিদ্যুৎ সরবরাহ ভালো থাকায় লোডশেডিং হওয়ার কোনও কারণ নেই।’ অভিযোগ খতিয়ে দেখে এজিএম শামছুল হকসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ডাচদের কোচের পদ ছাড়লেন কোম্যান
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ডাচদের কোচের পদ ছাড়লেন কোম্যান
হাজারো শিল্পকর্ম পেছনে ফেলে বিশ্বজয় বাংলাদেশের অরণীর
হাজারো শিল্পকর্ম পেছনে ফেলে বিশ্বজয় বাংলাদেশের অরণীর
প্রত্যাহার হওয়া সেই ওসি বললেন ‘অভিযোগ প্রমাণ হলে চাকরি ছেড়ে দেবো’
প্রত্যাহার হওয়া সেই ওসি বললেন ‘অভিযোগ প্রমাণ হলে চাকরি ছেড়ে দেবো’
গাছ লাগানোর আগে, আসুন গাছ বাঁচাই 
গাছ লাগানোর আগে, আসুন গাছ বাঁচাই 
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
ইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি
কী, কেন, কীভাবেইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি