বিপদসীমার ওপরে সুরমার পানি

সুনামগঞ্জ প্রতিনিধি
০৩ জুলাই ২০১৮, ১০:৪৩আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১২:৪৯

বিপদসীমার ওপরে সুরমা নদীর পানি সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। কয়েক দিনের টানা বর্ষণ ও বৃষ্টিপাত এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার সুরমা, কুশিয়ারা, ধনু, যাদুকাটা, রক্তি, চলতি, বৌলাইসহ প্রধান প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এছাড়া নদীতে পানি বৃদ্ধির কারণে হাওরেও পানি বাড়ছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত পানি নিয়ন্ত্রণের ভেতরে রয়েছে। তবে এভাবে বাড়তে থাকলে বন্যার আশঙ্কা রয়েছে।  

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘নিরাপত্তাকৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’
‘নিরাপত্তাকৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’
এবার ফ্রান্সসহ ৩ দেশে এনআইডি কার্যক্রম শুরু করবে ইসি
এবার ফ্রান্সসহ ৩ দেশে এনআইডি কার্যক্রম শুরু করবে ইসি
খামেনির জানাজা ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর ঢল
খামেনির জানাজা ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর ঢল
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদনে কী আছে
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদনে কী আছে
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
নামীদামী হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামীদামী হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২