রুদ্রপুর সীমান্তে বিজিবি’র সতর্কতা জারি

বেনাপোল প্রতিনিধি
২৫ জুলাই ২০১৮, ১৮:০৩আপডেট : ২৬ জুলাই ২০১৮, ০৯:২৪

সীমান্ত (ফাইল ছবি)

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে সর্বচ্চো সতর্কাবস্থা জারি করেছে বিজিবি। মঙ্গলবার (২৪ জুলাই) রাত দশটায় বিজিবি রুদ্রপুর সীমান্তে বসবাসরত গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে এই সবর্চ্চো সতর্কাবস্থা জারির বিষয়টি জানানো হয়। রাত ১০টার পর কারফিউ জারি করা হয়েছে।

রাত ১০টার পর সীমান্তে দোকানপাট বন্ধসহ রাস্তাঘাটে লোক চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এসময় কাউকে দেখা মাত্র গুলি করার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ জুলাই) রাতে রুদ্রপুর বিওপির বিজিবি'র নায়েব সুবেদার মোস্তফা কামাল ও হাবিলদার সৈয়দ মিরাজ জনগণকে এ কথা জানান।

বিজিবি জানায়, ভারতের আংরালী সীমান্তে বিএসএফ এর ওপর বাংলাদেশি গরু রাখালরা হামলা করায় বিএসএফের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএসএফ বিষয়টি নিয়ে বিজিবির কাছে কড়া প্রতিবাদ জানায়। পরে বিজিবি এ নির্দেশনা জারি করে। মঙ্গলবার (২৪ জুলাই) থেকে ভারত সীমান্ত দিয়ে গরু আসা বন্ধ হয়ে গেছে। গ্রামবাসীরাও রাত দশটার পর ভয়ে কেউ বাইরে বের হচ্ছে না। অন্যদিকে রুদ্রপুর সীমান্তের ওপারে বিএসএফও সর্বচ্চো সতর্কাবস্থায় রয়েছে । 

খুলনা ২১ বিজিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজর সৈয়দ সোহেল আহমেদ জানান, বাংলাদেশি গরু রাখালরা বিএসএফ জোয়ানদের ওপর হামলা চালালে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএসএফে’র প্রতিবাদের কারণে সীমান্তে সর্বচ্চো সতর্কতা জারি করা হয়েছে। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের