হিলিতে ৯৫ হাজার পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার

হিলি প্রতিনিধি
২৯ জুলাই ২০১৮, ১১:৩৮আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১১:৪০

নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার দিনাজপুরের হিলি সীমান্তের চন্ডিপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ৯৫ হাজার পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৯ জুলাই) ভোরে সীমান্তবর্তী এলাকা থেকে ট্যাবলেটগুলি উদ্ধার করা হয়।  বিজিবি হিলির বাসুদেবপুর কোম্পানি কমান্ডার সুবেদার জয়েন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারত থেকে নিষিদ্ধ ট্যাবলেটের বড় একটি চালান নিয়ে চোরাকারবারীরা সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। সংবাদ পেয়ে রবিবার ভোরে সীমান্তের চন্ডিপুর এলাকায় অভিযান চালালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে চোরাকারবারীদের ফেলে যাওয়া ওই বস্তার ভেতর থেকে ভারতীয় নিষিদ্ধ ৯৫ হাজার পিস প্রাকটিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ট্যাবলেট গরু মোটাতাজাকরণ কাজে ব্যবহৃত হয় এবং আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে এসব ট্যাবলেটগুলো নিয়ে আসা হয়েছে।

তিনি আরও জানান, এসব ট্যাবলেটের বিজিবি নির্ধারিত সিজার মুল্য ২৮ লাখ ৮০ হাজার টাকা। ট্যাবলেটগুলি সিজারের মাধ্যমে হিলি স্থলশুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আঁচ পেলেই’ দাম বাড়ে, কমার পরদিনও সরকারি মূল্যে এলপিজি মিলছে না
‘আঁচ পেলেই’ দাম বাড়ে, কমার পরদিনও সরকারি মূল্যে এলপিজি মিলছে না
জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত
জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত
বাংলাদেশ-চীন আলোচনায় নজর রাখছে ভারত
বাংলাদেশ-চীন আলোচনায় নজর রাখছে ভারত
রাশিয়ার কোনও স্থান এখন আর নিরাপদ নয়, দেখিয়ে দিলো ইউক্রেন
রাশিয়ার কোনও স্থান এখন আর নিরাপদ নয়, দেখিয়ে দিলো ইউক্রেন
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার