পরাজয়ের সম্ভাবনা থাকলেই বিএনপি মিথ্যাচার করে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
২৯ জুলাই ২০১৮, ১২:১৫আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১৩:৩৮

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হানিফ যেকোনও নির্বাচনে পরাজয়ের সম্ভাবনা থাকলেই সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি মিথ্যাচার করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। রবিবার (২৯ জুলাই) সকালে কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, যাদের আটক করা হচ্ছে তারা সবাই বিভিন্ন মামলার আসামি। বিএনপি নির্বাচনের দোহাই দিয়ে দলীয় সন্ত্রাসীদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। যাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ আছে, নির্বাচনের দোহাই দিয়ে বিএনপির সেসব সন্ত্রাসীকে আইনের আওতা থেকে মুক্ত রাখা যাবে না। তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে, সেটা নির্বাচনকালীন হোক বা নির্বাচন পরবর্তী সময় হোক।

হানিফ আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যখন কোনও সন্ত্রাসীকে আটক করে তখন তো বিএনপি নেতাকর্মীরা তাদের সঙ্গে থাকেন না। তারা তো জানেন না করপোরেশন এলাকা থেকে নাকি করপোরেশনের বাইরে থেকে তাদের আটক করা হয়েছে। এমন মিথ্যাচার করে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন প্রমুখ।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদাপাথরে ঘুরতে গিয়ে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার
সাদাপাথরে ঘুরতে গিয়ে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার
ক্রোয়েশিয়ার গোল বাতিলের পর ফিফার ব্যাখ্যা, ‘প্রযুক্তিই প্রমাণ করেছে স্পর্শ
ক্রোয়েশিয়ার গোল বাতিলের পর ফিফার ব্যাখ্যা, ‘প্রযুক্তিই প্রমাণ করেছে স্পর্শ
সুযোগ এলেই জ্বালানির দাম কমিয়ে স্বস্তিতে আনা হবে: প্রতিমন্ত্রী
সুযোগ এলেই জ্বালানির দাম কমিয়ে স্বস্তিতে আনা হবে: প্রতিমন্ত্রী
নতুন ভোটার হওয়ার সময় বাড়লো
নতুন ভোটার হওয়ার সময় বাড়লো
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার