‘সিলেটে কী হবে, তা জয়ের জরিপে আছে’

তুহিনুল হক তুহিন, সিলেট
৩০ জুলাই ২০১৮, ১১:৫২আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৫:২০

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মেয়র প্রার্থী আরিফুল হক বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ফলাফল কী হবে তা জরিপ চালিয়ে বলে দিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। এর মাধ্যমে বোঝা গেছে সিলেটে ভোট কারচুপি হবে। এই জরিপে কোনও সাধারণ মানুষ অংশ নেয়নি। এতে অংশ নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই এতে এগিয়ে রয়েছেন আমার বড় ভাই জনবিচ্ছিন্ন নেতা বদর উদ্দিন আহমদ কামরান। যদি এই জরিপ যথাযথভাবে ভোটারদের সাথে কথা বলে করা হতো তাহলে তাদের প্রার্থীর আসল চেহারা ধরা পড়তো।

সোমবার (৩০ জুলাই) ঝেরঝেরিপাড়ার রায়নগর সরকারি প্রাথমিক স্কুলে ভোট দেওয়ার পর এ কথা বলেন আরিফ। 

তিনি বলেন, ‘সিলেটের মানুষ জানে কামরান ভাই ১৮ বছর ক্ষমতায় থেকে কী করেছেন আর আমি কী করছি। আমাকে তারা মিথ্যা মামলা দিয়ে প্রায় ৩৩ মাস জনগণের সেবা দেওয়া থেকে বঞ্চিত করে রাখে। তবু তাদের লাভ হয়নি। সিলেটের উন্নয়নের জন্য নিজেকে উজাড় করে দিয়েছি। আর জনগণ এবারও আমার কাজের মূল্যায়ন করবে। আমি যা করেছি তা সবই দৃশ্যমান। আমার বিজয়ের চিহ্নটিতে জয় সাহেব দাগ দিয়ে দিয়েছেন। জনগণের ভোটের অধিকার অন্যরা কেড়ে নিলে তা মেনে নেওয়া যায় না। আমরা প্রয়োজনে আন্দোলনে যাবো।’ 

জরিপের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন,  ‘জরিপে দেখা গেছে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের বদর উদ্দিন আহমেদ কামরান। নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে সেখানে বলেছেন ৩৩ শতাংশ ভোটার। আর ধানের শীষে আমার পক্ষে বলেছেন ২৮.১ শতাংশ। অন্য দলের প্রার্থীর পক্ষে সমর্থন জানিয়েছেন ১.৩ শতাংশ। আর সিদ্ধান্তহীনতায় নাকি আছেন ২৩ শতাংশ।’ 

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার জার্সি পরে রাস্তায় ১৩ ‘চারপেয়ে’ ফুটবল ভক্ত
আর্জেন্টিনার জার্সি পরে রাস্তায় ১৩ ‘চারপেয়ে’ ফুটবল ভক্ত
আর সিনেমা পরিচালনা করবেন না মাহেশ ভাট, নিজেই দিলেন চূড়ান্ত ঘোষণা
আর সিনেমা পরিচালনা করবেন না মাহেশ ভাট, নিজেই দিলেন চূড়ান্ত ঘোষণা
ভারতে জেন-জিদের নতুন ট্রেন্ড ‘ভজন ক্লাবিং’
ভারতে জেন-জিদের নতুন ট্রেন্ড ‘ভজন ক্লাবিং’
ভিনিসিয়ুস কেন পেনাল্টি নেননি?
ভিনিসিয়ুস কেন পেনাল্টি নেননি?
সর্বাধিক পঠিত
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল
মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল