হেলিকপ্টারে চড়ে ভোট দিতে গেলেন অর্থমন্ত্রী

সাইফুল ইসলাম ও মোহাম্মদ নূর উদ্দিন, সিলেট
৩০ জুলাই ২০১৮, ১২:২৭আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৩:৩৬

হেলিকপ্টারে চড়ে সিলেটে আসেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ভোট দিতে হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে সিলেটে গেলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সিলেট নগরীর বন্দরবাজার দুর্গাকুমার সরকারি পাঠশালা কেন্দ্রে সকাল পৌনে ১১টার দিকে তিনি ভোট দেন।

অর্থমন্ত্রী সোমবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করেন। তারপর তিনি গাড়িযোগে তার বাসায় আসেন। পরে রিকশাযোগে ভোটকেন্দ্রে যান। এ সময় পরিবারের সদস্যরাও তার সঙ্গে ছিলেন।

রিকশাযোগে ভোটকেন্দ্রে আসেন অর্থমন্ত্রী ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘ভোট সুষ্ঠুভাবেই হচ্ছে। বিএনপি অপপ্রচার চালাচ্ছে। বিকাল ৪টা পর্যন্ত  সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ করা হবে।’

ভোটকেন্দ্রে তার সঙ্গে আসেন ছেলে শাহেদ মুহিত, ভাই সুজন ও ভাতিজা মুকিম।

রিকশাযোগে ভোটকেন্দ্রে আসেন অর্থমন্ত্রী পরিবারের সদস্যরা জানান, ভোট দেওয়ার পর মন্ত্রী সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করেন।

আরও খবর: 

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ মৃত্যু: এখনও ঝুঁকিতে লাখো মানুষ
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ মৃত্যু: এখনও ঝুঁকিতে লাখো মানুষ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ
সোশ্যাল মিডিয়ার বিষাক্ত উপত্যকায় বুদ্ধিজীবীদের নোংরাযুদ্ধ 
সোশ্যাল মিডিয়ার বিষাক্ত উপত্যকায় বুদ্ধিজীবীদের নোংরাযুদ্ধ 
বেতনের ১০ শতাংশ গরীবদের জন্য সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী
বেতনের ১০ শতাংশ গরীবদের জন্য সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল
মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল