সিলেটে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
৩০ জুলাই ২০১৮, ১৩:৩৩আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৪:০৩

সিলেট সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকা থেকে একই পরিবারের তিনজনের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুলাই) দুপুরে দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার ডি ব্লকের মোস্তফা মিয়ার বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। সিলেট মহানগর উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘরের ভেতরে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দরজার তালা ভেঙে গলিত লাশ উদ্ধার করে। এরমধ্যে এক নারী, এক পুরুষ ও এক শিশুর লাশ রয়েছে। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে পরিকল্পিতভাবে তাদের হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে হত্যাকারীরা ঘরের বাইরে তালা ঝুলিয়ে দেয়। ওই বাসার কেয়ারটেকারকে খোঁজা হচ্ছে।

তিনি আরও জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’