কালীগঞ্জে সার বিক্রেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

লালমনিরহাট প্রতিনিধি
৩১ জুলাই ২০১৮, ১১:৫৪আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৩:০৩

লালমনিরহাট লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নে গোলাম গোসেন (৫২) নামে এক খুচরা সার বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আশরাফুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত গোলাম হোসেন কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের নিথক অচিনতলা এলাকার মৃত দবিয়ার রহমানের ছেলে এবং গ্রেফতার আশরাফুল একই উপজেলার গোড়ল ইউনিয়নের গোড়ল এলাকার জামাল উদ্দিনের ছেলে।
সহকারী পুলিশ সুপার হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন , ‘নিহত গোলাম হোসেনের ছেলেকে ঢাকায় বিমানবন্দরে চাকরি দেওয়ার কথা বলে গোলাম হোসেনের কাছ থেকে চার লাখ টাকা নেন আশরাফুল ইসলাম। চাকরি দিতে না পারায় এলাকায় শালিস বৈঠকে আশরাফুল ইসলাম ব্ল্যাঙ্ক চেক দেন গোলাম হোসেনকে। পরবর্তীতে ব্যাংক থেকে টাকা না পাওয়ায় আদালতে মামলা করাহয়। এই বিরোধের জের ধরে গোলাম হোসেনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়ক নির্মাণের সময় থেকেই নিরাপত্তা-রক্ষণাবেক্ষণকে গুরুত্ব দিতে হবে: শেখ রবিউল আলম
সড়ক নির্মাণের সময় থেকেই নিরাপত্তা-রক্ষণাবেক্ষণকে গুরুত্ব দিতে হবে: শেখ রবিউল আলম
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা