খাগড়াছড়িতে গৃহবধূকে গলা কেটে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি
০১ আগস্ট ২০১৮, ১১:০০আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১১:০০

খাগড়াছড়ি খাগড়াছড়ির মানিকছড়িতে সালমা বেগম (২০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। বুধবার (১ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে মানিকছড়ির তিনটহরী মধ্যমপাড়ার বাড়ি থেকে স্থানীয়রা আহতাবস্থায় স্বামী- স্ত্রীকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক মো. মহিউদ্দিন গৃহবধূ সালমা বেগমকে মৃত ঘোষণা করে এবং গুরুত্ব আহতাবস্থায় স্বামী বেলাল হোসেনকে চট্টগ্রামে প্রেরণ করে।
মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মহিউদ্দিন জানান, গৃহবধূর শ্বাসনালী কাটা এবং তার স্বামীরও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
ওসি বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এইচএসসি পরীক্ষা: অভিভাবকদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা
এইচএসসি পরীক্ষা: অভিভাবকদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা
একদিনের ব্যবধানে বাড়লো স্বর্ণের দাম
একদিনের ব্যবধানে বাড়লো স্বর্ণের দাম
বিশ্বকাপ থেকে আলজেরিয়ার বিদায়, শেষ ষোলোতে সুইজারল্যান্ড
বিশ্বকাপ থেকে আলজেরিয়ার বিদায়, শেষ ষোলোতে সুইজারল্যান্ড
লেবাননে ১ লাখেরও বেশি শিশুর শিক্ষাজীবন ঝুঁকির মুখে: ইউনিসেফ
লেবাননে ১ লাখেরও বেশি শিশুর শিক্ষাজীবন ঝুঁকির মুখে: ইউনিসেফ
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি